ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উত্তর ডিককুলে র‌্যাবের অভিযানে ইয়াবা, হেরোইন ও আইসসহ মাদক কারবারি গ্রেপ্তার পেকুয়া পৌরসভার প্রথম প্রশাসক ইউএনও রফিকুল ইসলাম বন্ধুদের সঙ্গে বাইক ভ্রমণে গিয়ে আর ফেরা হলো না রামুর তরুণ ব্যবসায়ী মারুফের আদালতে এসে ন্যায়বিচার চাইলেন রামিসার বাবা ২০২৬ বিশ্বকাপে দেখা যাবে যেসব নতুন নিয়ম ভিজিডি চালকে ভিজিএফের চাল বলে অপপ্রচার দাবী করে প্রতিবাদ জানালেন প্রশাসনিক কর্মকর্তা বিতর্কিত ভিডিও ভাইরালের জের, শোকজের মুখে এনসিপি নেত্রী নওশাবা সিয়াম উখিয়ায় সরকারি বরাদ্দের ৮২ বস্তা চাল জব্দ, গুদাম সিলগালা ইয়াবা মামলায় কৃষক দল নেতাকে জড়ানোর অভিযোগ, ‘ষড়যন্ত্র’ দাবি করে রামুতে মানববন্ধন দেশীয় অস্ত্র হাতে ভাইরাল চৌফলদন্ডির আশরাফুল চাঁদাবাজি মামলায় আটক তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক “বিএনপি শান্তি ও গণতন্ত্রের রাজনীতি করে” : লুৎফুর রহমান কাজল পেকুয়ায় আগুনে পুড়লো দিনমজুরের বসতঘর তোফায়েল আহমেদ মারা গেছেন উখিয়ায় ২০ হাজার ইয়াবা গায়েব করে দুই রোহিঙ্গাকে ছেড়ে দিল পুলিশ!

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট ও যাত্রী পরিবহণের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আগামী ১৪ মার্চ থেকে শুরু হয়ে চলবে ২০ মার্চ পর্যন্ত। এসময় ২৪ থেকে ৩০ মার্চের টিকিট পাবেন যাত্রীরা।

বৃহস্পতিবার রেল মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এ কথা জানান।

এর আগে গত মঙ্গলবার দুপুরে রেলভবনে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের সভাপতিত্বে ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভা সূত্র জানায়, ঈদকেন্দ্রিক রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী ১৪ মার্চ দেওয়া হতে পারে ২৪ মার্চের আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট। সে হিসাবে ট্রেনে ঈদযাত্রা শুরু হতে পারে ২৪ মার্চ। ঈদে বেশ কয়েকটি রুটে বিশেষ ট্রেন চালানো হতে পারে। তবে কয়টি বিশেষ ট্রেন চলবে, তা এখনো চূড়ান্ত হয়নি। যাত্রী চাহিদা অনুযায়ী রুট চূড়ান্ত করা হবে। ঈদযাত্রায় এবার প্রতিদিন ঢাকা থেকে ৩৫ হাজার ৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

সভায় অংশ নেওয়া রেলওয়ের কর্মকর্তারা জানান, সভায় ট্রেনে অতিরিক্ত ইঞ্জিন ও কোচ যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। ঈদযাত্রায় ৩৬টি অতিরিক্ত কোচ যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়। এগুলোর মধ্যে পাহাড়তলী ওয়ার্কশপ থেকে কিছু মিটারগেজ এবং সৈয়দপুর ওয়ার্কশপ থেকে কিছু ব্রডগেজ কোচ আনা হবে।

জানতে চাইলে ঈদযাত্রার অগ্রিম টিকিট নিয়ে গতকাল প্রস্তুতিমূলক সভা করার বিষয়টি জানিয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন বলেন, ‘ঈদকেন্দ্রিক সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। ৯ মার্চ রেলপথ মন্ত্রণালয়ে উপদেষ্টার সভাপতিত্বে আরেকটি সভা হবে। সেখানেই বিস্তারিত জানানো হবে।’

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উত্তর ডিককুলে র‌্যাবের অভিযানে ইয়াবা, হেরোইন ও আইসসহ মাদক কারবারি গ্রেপ্তার

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ

আপডেট সময় : ০৯:২৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫