ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোটবাজারের তোফায়েল মিয়া মারা গেছেন : জানাজা পালং হাইস্কুল মাঠে কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমবায় সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত- সাংবাদিক আহমদ গিয়াসের নাগরিক শোকসভা আয়োজনের সিদ্ধান্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা শাহিন সরওয়ার কাজল গ্রেফতার টেলিগ্রাম নিউজ অফিস পোড়ানোর হুমকি দেয়া রামু কলেজ ছাত্রদল নেতা মোর্শেদুল হক বহিস্কার লোহাগাড়ায় ইয়াবা উদ্ধার : নারীসহ আটক ৪, নোহা গাড়ি জব্দ পেকুয়ার টৈটংয়ে রাত হলেই সক্রিয় গাছ পাচার চক্র সিঙ্গেল আছেন? আজ আপনার দিন শুক্রবার  চট্রগ্রামে সৎসঙ্ঘ ৯৩ ব্যাচের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প:কি কি থাকছে সেনাসদস্য তিতাস হত্যা মামলার আসামি বক্কইন্যা গ্রেফতার প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-তুরস্ক চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু টেকনাফে যুবলীগের কর্মসূচীতে বাধা দিতে গিয়ে আহত পুলিশ কর্মকর্তা : গাড়ী ভাংচুর পেশাগত ঐক্য জোরদারে সাংবাদিক সংসদ কক্সবাজারের সভা, বনভোজন ১২ ডিসেম্বর আইনজীবী নাজেহালের নিন্দা ও উদ্বেগ জানিয়ে জেলা বারের সাধারণ সম্পাদকের বিবৃতি খুনিয়াপালং ইউনিয়নের প্রশাসক হিসেবে আলোচনায় ভুলু চৌধুরী

কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমবায় সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত- সাংবাদিক আহমদ গিয়াসের নাগরিক শোকসভা আয়োজনের সিদ্ধান্ত

সাংবাদিকদের আর্থসামাজিক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা, পেশাগত মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার প্রত্যয় নিয়ে কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের নতুন কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পাশাপাশি প্রয়াত সাংবাদিক আহমদ গিয়াসের স্মরণে নাগরিক শোকসভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় সমিতির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি অ্যাডভোকেট জি এ এম আশেক উল্লাহর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবদুর রহমান। পবিত্র কোরআন তেলাওয়াত করেন কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসাইন।

সভায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, সাংবাদিকদের ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদার এবং সদস্যদের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সমিতির বার্ষিক কর্মপরিকল্পনা, সদস্যদের আর্থিক উন্নয়ন, আবাসন সমস্যা এবং ভবিষ্যৎ কল্যাণমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি প্রয়াত সাংবাদিক আহমদ গিয়াসের স্মরণে একটি নাগরিক শোকসভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ শোকসভা আয়োজনের লক্ষ্যে আজাদ মনসুরকে আহ্বায়ক এবং স. ম. ইকবাল বাহার চৌধুরীকে সদস্যসচিব করে একটি কমিটি গঠন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি মোহাম্মদ উর রহমান মাসুদ, কোষাধ্যক্ষ ইসলাম মাহমুদ এবং কার্যনির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ হাশিম, আনছার হোসেন, ইব্রাহিম খলিল উল্লাহ মামুন, মওলানা নুরুল হক চকোরী, আজাদ মনসুর, স. ম. ইকবাল বাহার চৌধুরী, আনোয়ার হোসাইন, শামশুল আলম শ্রাবণ ও আতিকুর রহমান মানিক।

উল্লেখ্য, কক্সবাজারের সাংবাদিকদের আর্থসামাজিক উন্নয়ন, পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা ও কল্যাণমূলক কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে ২০২৩ সালে কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেড প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি সাংবাদিকদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কোটবাজারের তোফায়েল মিয়া মারা গেছেন : জানাজা পালং হাইস্কুল মাঠে

কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমবায় সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত- সাংবাদিক আহমদ গিয়াসের নাগরিক শোকসভা আয়োজনের সিদ্ধান্ত

আপডেট সময় : ০৭:৪৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬