ঢাকা ০৯:০২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে সেনাসদস্য নিহতের ঘটনায় হত্যাসহ তিন মামলা, আসামি ৯৫ জন : আটক ৬ রোহিঙ্গা ক্যাম্পে বাজার নিয়ে আ/ধি/প/ত্য বিস্তারকে কেন্দ্র করেই বিএনপি নেতাকে মা/র/ধ/র কক্সবাজার থেকে বিশ্বমঞ্চে উপকূলের কণ্ঠস্বর জিমরান শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজেকে সেলিনার ভাই দাবি করলেন আবু সৈয়দ, ডিএনএ টেস্টের জন্যে নমুনা সংগ্রহ লোহাগাড়ায় হানিফ বাসের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল আরোহী বৃদ্ধের কক্সবাজারের রেজাউল হাসান ফারহাদের সঙ্গে মালয়েশিয়ার ডা. আনিসাহ বিনতী হাসানের বিবাহ সম্পন্ন আর্জেন্টিনার মাটিতে আবারও খেলবেন মেসি ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আজ নতুন পাসপোর্ট চেয়ে আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স লোহাগাড়ায় শাহপীর ফিলিং স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল নারীর উখিয়ায় বিএনপি নেতার উপর হামলার ঘটনায় পুলিশের অভিযান, আটক ৬ বিএনপি নেতার উপর হামলার ঘটনায় উত্তপ্ত উখিয়া, পুলিশ মোতায়েন কক্সবাজারে জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় বক্তারা- মানুষের জীবনমান উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ রোহিঙ্গাদের নাগরিকত্ব বিষয়ে কি বলেছেন আইনমন্ত্রী?

টেকনাফে সেনাসদস্য নিহতের ঘটনায় হত্যাসহ তিন মামলা, আসামি ৯৫ জন : আটক ৬

টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে সশস্ত্র মানবপাচারকারীদের গুলিতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সৈনিক মো. তিতাস শেখ নিহতের ঘটনায় হত্যাসহ পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় মোট ৯৫ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। এর মধ্যে হত্যা মামলায় ২৭ জন, মানবপাচার মামলায় ৪১ জন এবং অস্ত্র মামলায় ২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া তিন মামলায় অজ্ঞাতনামা আরও ৫২ থেকে ৫৯ জনকে আসামি করা হয়েছে। একই ঘটনায় অভিযানস্থল থেকে ছয়জনকে আটক করা হয়েছে।

৮ নভেম্বর রাতে টেকনাফ থানায় বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মিনাজুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৬ থেকে ১৭ জনকে আসামি করা হয়েছে। মামলার নম্বর ৩৪/৬৯৬।

পুলিশ সূত্রে জানা গেছে, যৌথ বাহিনীর অভিযানের সময় ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুটি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, একই ঘটনায় টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) সৈকত মজুমদার বাদী হয়ে পৃথক আরও দুটি মামলা দায়ের করেন। এর মধ্যে একটি মানবপাচার এবং অপরটি অস্ত্র আইনে মামলা।
মানবপাচার মামলায় ৪১ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

অপরদিকে, অস্ত্র মামলায় ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৬ থেকে ১৭ জনকে আসামি করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৫টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালীর পাহাড়ী এলাকায় মানবপাচারকারিদের সাথে যৌথনাহিনীর গুলিবিনিময় হয়। এসময় সেনা সদস্য মো: তিতাস শেখ গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, গত ৫ নভেম্বর টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার গহিন পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান চলাকালে সশস্ত্র গোষ্ঠীর গুলিতে সেনাবাহিনীর সদস্য সৈনিক মো. তিতাস শেখ নিহত হন।এ ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে বাদী হয়ে হত্যা, মানবপাচার ও অস্ত্র আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। অভিযানের সময় আটক ছয়জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে সেনাসদস্য নিহতের ঘটনায় হত্যাসহ তিন মামলা, আসামি ৯৫ জন : আটক ৬

টেকনাফে সেনাসদস্য নিহতের ঘটনায় হত্যাসহ তিন মামলা, আসামি ৯৫ জন : আটক ৬

আপডেট সময় : ০৭:০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬