সৈকতের হিমছড়ি পয়েন্টে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু হয়েছে। এঘটনায় নিখোঁজ রয়েছে ১ জন। মুমূর্ষু অবস্থায় উদ্ধার আরেক পর্যটকের চিকিৎসা চলছে কক্সবাজার সদর হাসপাতালে।
বুধবার বিকেলে হিমছড়ি পয়েন্টে গোসলে নামে চট্টগ্রামের বায়েজিদ থেকে আসা ৫ বন্ধু। এ সময় হিমছড়ি সৈকতের গুপ্ত খালে ঢেউয়ের সাথে ৫ বন্ধুই তলিয়ে যায়। পরে সেখান থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করে স্থানীয় ও বীচ কর্মীরা।
হাসপাতালে চিকিৎসাধীন যুবকের নাম রাকিব। মরদেহ উদ্ধার হয়েছে সানি,আকাশ ও হারুনের।
নিজস্ব প্রতিবেদক: 
























