শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজার-৩ আসনের সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংসদ সদস্য ও জননেতা লুৎফুর রহমান কাজল।
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসব উপলক্ষে তিনি কক্সবাজারবাসীসহ দেশের সকল সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
এক শুভেচ্ছা বার্তায় এমপি লুৎফুর রহমান কাজল বলেন,প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে ধর্ম, বর্ণ নির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তির বন্ধন আরও সুদৃঢ় করে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে হবে। উৎসব কেবল একটি সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটি রূপ নেয় সর্বজনীন আনন্দ ও মিলনের মহোৎসবে।
তিনি আরও আশা প্রকাশ করেন যে, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজা সবার জীবনে অশুভকে দূর করে কল্যাণ, সমৃদ্ধি ও আনন্দের নতুন বার্তা বয়ে আনবে। পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির মধ্য দিয়ে বাংলাদেশ অগ্রগতির পথে এগিয়ে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নিজস্ব প্রতিবেদক: 





















