রামুতে পৃথক অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ ৩ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে এসআরবি -১৫।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে ও শনিবার (১৭ অক্টোবর) ভোরে রামুর চেইন্দা (বসুন্ধরা সংলগ্ন) এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো— উখিয়া বালুখালী ক্যাম্প-৮ ডব্লিউ এর মোঃ জুনায়েদ (২২), কুতুপালং ক্যাম্প-২ এর কবির হোসেন (২৩) এবং ক্যাম্প-৫ এর মোহাম্মদ বেলাল (২০)।
এসআরবি-১৫ জানায়, গোপন সংবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতেশুক্রবার রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে প্রথম অভিযান চালানো হয়। সেখানে ১০ কেজি গাঁজাসহ মোঃ জুনায়েদকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে শনিবার ভোর ৪টার দিকে একই স্থানে ব্যাটালিয়ন সদরের অপর একটিদল অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ কবির হোসেন ও মোহাম্মদ বেলালকে আটক করে।
এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক জানান, কক্সবাজারে মাদক নির্মূলে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
নিজস্ব প্রতিবেদক: 























