ঢাকা ১০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামুতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান: সাজাপ্রাপ্ত আসামি ও ডাকাত আটক, ৩ জনের কারাদণ্ড মা ইলিশ সংরক্ষণে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনী পেকুয়ায় নিজ বিদ্যালয়ে সংবর্ধিত কউক চেয়ারম্যান ও কমেক অধ্যক্ষ উখিয়ায় বন বিভাগের অভিযান : বালিভর্তি দুই অবৈধ ডাম্পার জব্দ কক্সবাজারে ২ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা জাতীয় পর্যায়ে “সেরা গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল আব্দুর রহিম টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান : ৩ লাখ ইয়াবা উদ্ধার বাস টার্মিনালের স্ট্যান্ড পার্ক হোটেলে আলোচিত কুলসুমা হত্যার প্রধান আসামী ইরফান গ্রেফতার সাগরে মাছ শিকারে বন্ধ : দুঃশ্চিন্তায় জেলেরা পেকুয়ায় দুর্গাপূজাকে সামনে রেখে প্রশাসনের প্রস্তুতি সভা রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দু’টি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী ‘কাল বেঁচে থাকব কি না জানি না’, মৃত্যুর চার দিন আগে নানা পাটেকার ‘আমার মতো মানুষকে’ নোবেল শান্তি পুরস্কার দিতে চায় না কমিটি, ট্রাম্পের আক্ষেপ প্রত্যেক উপজেলায় জরুরি নির্দেশনা সরকারের

মা ইলিশ সংরক্ষণে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনী

প্রধান প্রজনন মৌসুমে দেশের ইলিশ সম্পদ রক্ষায় ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনের “মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬” বাস্তবায়নে সমুদ্র, নদী ও উপকূলীয় এলাকায় বাংলাদেশ নৌবাহিনী মোতায়েন করা হয়েছে।

এ সময় জুড়ে সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। একই সাথে সামুদ্রিক মৎস্য আহরণ এলাকায় সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক ইলিশসহ সব ধরনের মৎস্য আহরণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

​নিষেধাজ্ঞা চলাকালীন “ইন এইড টু সিভিল পাওয়ার” এর আওতায় নৌবাহিনীর জাহাজ ও কন্টিনজেন্ট দেশের ৯টি জেলায় সার্বক্ষণিক টহল ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে।

দেশের গভীর সমুদ্রে দেশি-বিদেশি সকল প্রকার মৎস্যযান ও অবৈধ অনুপ্রবেশ রোধে নৌবাহিনীর জাহাজ এবং মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটের মাধ্যমে কড়া নজরদারি অব্যাহত রাখা হয়েছে।

নৌবাহিনী ফ্লিটের জাহাজ, ক্রাফ্ট, বোট ও কন্টিনজেন্টগুলো সমুদ্র ও নদীর প্রজনন ক্ষেত্রগুলোতে সক্রিয় রয়েছে।

​অবৈধ ইলিশ আহরণ বন্ধ এবং বিদেশি মাছ ধরার ট্রলারের অনুপ্রবেশ প্রতিরোধে নৌবাহিনী স্থানীয় প্রশাসন, অন্যান্য সশস্ত্র বাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ ও মৎস্য কর্তৃপক্ষের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করছে।

জানা গেছে, অভিযানকালে অবৈধভাবে ইলিশ আহরণে জড়িত অসাধু ব্যক্তি ও যান্ত্রিক ট্রলারগুলোর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রজনন ক্ষেত্র সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা অব্যাহত রাখবে নৌবাহিনীর সদস্যরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রামুতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মা ইলিশ সংরক্ষণে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনী

আপডেট সময় : ০৮:৪৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬