ঢাকা ১০:৪১ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ১৭ গ্রেপ্তার ওভারটেকের সময় ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো সিএনজি, প্রাণ গেল দুই যাত্রীর পেকুয়ায় গরুর কা/টা মাথার সূত্র ধরেই মিলল চোরের সন্ধান, গ্রেপ্তার ৩ শাহপরীর দ্বীপে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার কক্সবাজারে প্রথমবারের মতো ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল সেন্টমার্টিনে খতনার পর অসুস্থ হওয়া শিশুদের চিকিৎসা দিলো সরকারি মেডিকেল টিম আবেগঘন স্ট্যাটাস :সহধর্মিণীর আরোগ্য কামনায় দোয়া চাইলেন এমপি কাজল কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারে বিলাস ভ্রমণে গিয়ে ধরা ‘কেডিসি বস্তি’র ৫ বাসিন্দা আজ পৃথিবীর মন খারাপ: ‘বিদায়’ বললেন, ফুটবলের কবি হামের টিকার আওতায় ২ কোটি শিশু, এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ সাগরে লঘুচাপ, টানা বৃষ্টির আভাস দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী বিশ্ববাজারে ১০১ ডলারে পৌঁছেছে জ্বালানি তেলের দাম

পেকুয়ায় গরুর কা/টা মাথার সূত্র ধরেই মিলল চোরের সন্ধান, গ্রেপ্তার ৩

গোয়ালঘরে বাঁধা ছিল গরু। রাতের আঁধারে চোরের দল গোয়াল থেকে গরুটি চুরি করে নিয়ে যায়। পরে পাহাড়ে নিয়ে গরুটি জবাই করে মাংস নিয়ে গেলেও রেখে যায় শুধু মাথা। সকালে গরু না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে জবাই করা গরুর মাথা পড়ে থাকতে দেখে কান্নায় ভেঙে পড়েন মালিক।

মঙ্গলবার মধ্যরাতে কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের জুমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

চুরি হওয়া গরুটির মালিক টইটং জুমপাড়া এলাকার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য আবুল কাশেম। তাঁর গোয়াল থেকে গরুটি চুরি করে নিয়ে পাহাড়ে জবাই করা হয় বলে অভিযোগ। বুধবার সকালে কাটা মাথাটি উদ্ধার করে স্থানীয়রা।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে রাজাখালী, টইটং ও বারবাকিয়া এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে জবাই করা গরুর মাংসও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন রাজাখালী ইউনিয়নের হাজিরপাড়ার বাসিন্দা সমশুল আলমের ছেলে ইউনুছ, টইটং জুমপাড়া এলাকার নুরুল আমিনের ছেলে তৌহিদ এবং বারবাকিয়া ইউনিয়নের অপর একজন।

গরুর মালিক আবুল কাশেম বলেন, আট মাস আগে এক লাখ টাকা দিয়ে গরুটি কিনেছিলাম। এখন গরুটির দাম প্রায় দুই লাখ টাকা হতো। কিন্তু গতকাল ভোররাতে চোরের দল গোয়ালঘর থেকে গরুটি চুরি করে নিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও গরুটিকে না পেয়ে পাহাড়ের দিকে খুঁজতে যাই। একপর্যায়ে সেখানে জবাই করা গরুটির মাথা পড়ে থাকতে দেখি। দৃশ্যটি দেখে খুবই কষ্ট পেয়েছি। পুলিশ পরে তিনজনকে গ্রেপ্তার করেছে। মাংস উদ্ধার করে রাজাখালী থেকে। এ ঘটনায় আমি তাদের বিরুদ্ধে মামলা করব।

পেকুয়া থানার এসআই কৃষান জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগ :

কক্সবাজারে সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ১৭ গ্রেপ্তার

পেকুয়ায় গরুর কা/টা মাথার সূত্র ধরেই মিলল চোরের সন্ধান, গ্রেপ্তার ৩

আপডেট সময় : ০৭:৪৯:৫২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬