ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে গত ১ বছরে এসেছে ১০ জন বিদেশী পর্যটক! অলংকার মোড়ে দুর্ঘটনা: ট্রাক চাপায় প্রাণ গেল লোহাগাড়ার বাইক আরোহী আক্কাছের ঢাকায় আটক হওয়া জেলা জাসদ সভাপতি টুটুল, যুগ্ম-সম্পাদক মাসুসহ ৫ নেতা মুক্ত লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা চাষীর মরদেহ, মৃত্যুর কারণ খুঁজছে পুলিশ ছাত্রীর সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগ, লোহাগাড়ায় শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার আসামি আকাশ মিয়া গ্রেফতার টেকনাফের লেদায় বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ ৩ রোহিঙ্গা আটক উখিয়ায় অস্ত্রসহ কেফায়াত হত্যা মামলার আসামি গ্রেফতার বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য আয়োজন কক্সবাজারে : মাস্টার প্ল্যানের কথা জানালেন এমপি কাজল সালমান বলছেন, ‘বিএনপি চাঁদা~বাজের দল—এটা ঢালাও অভিযোগ’: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে গোসলে নেমে তরুণ নিখোঁজ, হাসপাতালে আরও এক পর্যটক বিশ্ব পর্যটন দিবস আজ আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ অভিযানে কক্সবাজারে ৩৬ জন গ্রেপ্তার, মদ ও ইয়াবা উদ্ধার জাসদ কেন্দ্রীয় কার্যালয় থেকে কক্সবাজারের টুটুল, মাসুসহ ৫ নেতা আটক

অলংকার মোড়ে দুর্ঘটনা: ট্রাক চাপায় প্রাণ গেল লোহাগাড়ার বাইক আরোহী আক্কাছের

চট্টগ্রাম নগরীর অলংকার মোড়ে দ্রুতগতির ট্রাকের চাপায় মোহাম্মদ আক্কাছ উদ্দিন (৪৫) নামে এক বাইক আরোহী নিহত হয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আক্কাছ উদ্দিন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভবানীপুর হাদুর পাড়া এলাকার গোলাম হোসেনের ছেলে। তিনি চট্টগ্রাম নগরীতে ব্যবসা করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় মোটরসাইকেলযোগে যাওয়ার সময় অলংকার মোড় এলাকায় একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।

পরে স্থানীয় প্রশাসনের মাধ্যমে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। বর্তমানে মরদেহ আইনি প্রক্রিয়ার জন্য রাখা হয়েছে। প্রক্রিয়া শেষে মরদেহ গ্রামের বাড়ি বড়হাতিয়ায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ সোহেল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আক্কাছ উদ্দিন চট্টগ্রাম নগরীতে ব্যবসা করতেন। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।’

এদিকে আক্কাছ উদ্দিনের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে গত ১ বছরে এসেছে ১০ জন বিদেশী পর্যটক!

অলংকার মোড়ে দুর্ঘটনা: ট্রাক চাপায় প্রাণ গেল লোহাগাড়ার বাইক আরোহী আক্কাছের

আপডেট সময় : ০৯:৪৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬