ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অলংকার মোড়ে দুর্ঘটনা: ট্রাক চাপায় প্রাণ গেল লোহাগাড়ার বাইক আরোহী আক্কাছের ঢাকায় আটক হওয়া জেলা জাসদ সভাপতি টুটুল, যুগ্ম-সম্পাদক মাসুসহ ৫ নেতা মুক্ত লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা চাষীর মরদেহ, মৃত্যুর কারণ খুঁজছে পুলিশ ছাত্রীর সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগ, লোহাগাড়ায় শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার আসামি আকাশ মিয়া গ্রেফতার টেকনাফের লেদায় বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ ৩ রোহিঙ্গা আটক উখিয়ায় অস্ত্রসহ কেফায়াত হত্যা মামলার আসামি গ্রেফতার বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য আয়োজন কক্সবাজারে : মাস্টার প্ল্যানের কথা জানালেন এমপি কাজল সালমান বলছেন, ‘বিএনপি চাঁদা~বাজের দল—এটা ঢালাও অভিযোগ’: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে গোসলে নেমে তরুণ নিখোঁজ, হাসপাতালে আরও এক পর্যটক বিশ্ব পর্যটন দিবস আজ আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ অভিযানে কক্সবাজারে ৩৬ জন গ্রেপ্তার, মদ ও ইয়াবা উদ্ধার জাসদ কেন্দ্রীয় কার্যালয় থেকে কক্সবাজারের টুটুল, মাসুসহ ৫ নেতা আটক শহরের বৌদ্ধ মন্দির পরিদর্শনকালে এমপি কাজল- পবিত্র স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে

ছাত্রীর সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগ, লোহাগাড়ায় শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

চট্টগ্রামের লোহাগাড়ায় এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং স্থানীয় এলাকাবাসী।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পানত্রিশা এলাকায় বীর বিক্রম জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।অভিযুক্ত শিক্ষক শাহাব উদ্দিন ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।

মানববন্ধনে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ ধরনের অভিযোগের সুষ্ঠু তদন্ত না হলে বিদ্যালয়ের সুনাম ও শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। তারা অভিযোগটির নিরপেক্ষ তদন্ত করে সত্যতা যাচাই এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বক্তারা আরও বলেন, শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল। তাই কোনো শিক্ষকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।মানববন্ধনে বক্তব্য দেন তারেক হোসেন, মেহেদী হাসান, রায়হান, নেজাম, রাকিবসহ অনেকে।

এ বিষয়ে বীর বিক্রম জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত ইসলাম বলেন, ওই শিক্ষকের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

অভিযুক্ত শিক্ষক শাহাব উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, ভিডিওটি আমার নয়। উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য এটি করা হয়েছে।

লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজীদ-বিন-আখন্দ বলেন, বিষয়টি তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

অলংকার মোড়ে দুর্ঘটনা: ট্রাক চাপায় প্রাণ গেল লোহাগাড়ার বাইক আরোহী আক্কাছের

ছাত্রীর সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগ, লোহাগাড়ায় শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

আপডেট সময় : ০৭:৫৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬