সময় গড়িয়ে গেছে ২ বছর। হয়নি মেলা। বিশ্ব পর্যটন দিবস ঘিরে পর্দা উঠলো ৩ দিনের পর্যটন মেলার। রোববার, ২৭ সেপ্টেম্বর পালিত হবে পর্যটন দিবস। যার প্রতিপাদ্য
‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’,। আর পর্যটন দিবসের দিনেই শেষ হবে ৩ দিনের এই আয়োজন।
শুক্রবার বিকেল ৩ টায় বেলুন আর কবুতর উড়িয়ে মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল,শামীম আরা স্বপ্না ও জেলা প্রশাসক মো.আ. মান্নান।
উদ্বোধনের পরেই ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান। রাতে অনুষ্ঠিত হয় ফায়ার শো।
২০২৩ সালে সর্বশেষ জমজমাট ভাবে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছিল। গত দুবছর উল্লেখ করার মতো তেমন আয়োজন ছিল না।
অন্য সময়ে বিশ্ব পর্যটন দিবসেই আয়োজন শুরু হয়ে টানা সপ্তাহব্যাপী চলতো। এবার ৩ দিনের মেলা হলেও থাকছে ৫০ টি স্টল, যেখানে স্থানীয়দের তৈরী পোশাক, খাবার নানান হস্তশিল্পের পসরা,তারকামানের হোটেলের গুলোও দিয়েছে স্টল, যেখানে তাদের খাবার বিক্রি করা হবে।
মেলায় শনিবার (২৬ সেপ্টেম্বর) চলবে মিউজিক্যাল নাইট। আর রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে শোভাযাত্রা, আলোচনা সভা, রাখাইন নৃত্য ও সমাপনী সাংস্কৃতিক সন্ধ্যায় থাকবে অঁলার পরিবেশনা।
মেলা উপলক্ষে তারকামানের হোটেল গুলোতে বিশেষ ছাড় দেয়া হয়েছে।
মো. লোকমান 





















