ঢাকা ০৮:২১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গাদের নাগরিকত্ব বিষয়ে কি বলেছেন আইনমন্ত্রী? হারবাংয়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু ‘বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন’র অ্যাডহক কমিটির সদস্য হলেন কক্সবাজারের ইউসান রাখাইন ‘বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন’র অ্যাডহক কমিটির সদস্য হলেন কক্সবাজারের ইউসান রাখাইন কক্সবাজার মানি লন্ডারিং মামলার আসামি মিজান গ্রেফতার প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমাস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ হত্যা মামলার আসামি আমিন গ্রেফতার প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট হবে: ইসি সচিব মাতারবাড়ী প্রকল্পের সুফল স্থানীয়দের ঘরে পৌঁছাতে পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান, লামায় জাতীয় সমবায় দিবস পালিত উখিয়ার থাইংখালীতে অবৈধভাবে বালু উত্তোলন: ধ্বংস হচ্ছে পরিবেশ, ঝুঁকির মুখে সড়ক শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ রোহিঙ্গাদের দেশে ফেরানোর ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টা মাথায় রাখতে হবে: আইনমন্ত্রী মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন অ্যাডভোকেট রহিম উল্লাহ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী

প্রাইভেট কারে তল্লাশি: ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, পলাতক ৩

মেরিন ড্রাইভের রেজুখাল চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ এক যাত্রীকে আটক করেছে বিজিবি।

রোববার গভীর রাতে তল্লাশী চালিয়ে ইয়াবাসহ একজনকে আটক করা হয়।

​বিজিবি জানায়, রাত আনুমানিক ১টার দিকে রেজুখাল চেকপোস্টের তল্লাশিদল মিনি বান্দরবান রোডে একটি প্রাইভেট কারে তল্লাশি চালায়। এ সময় গাড়ির নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়। একই সাথে মাদক পাচারে ব্যবহৃত প্রাইভেট কার ও একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

​আটককৃত ব্যক্তির নাম মোঃ এরফান (৩০)। তিনি কক্সবাজার সদরের দক্ষিণ মহুরিপাড়া লিংক রোড এলাকার মৃত মোঃ আব্দুল ছামাদের ছেলে।

এ ঘটনার সাথে জড়িত টেকনাফের সাবরাং এলাকার মোঃ কাদের ও মোঃ কামাল এবং রামুর পূর্ব গোয়ালিয়া পালং এলাকার মোঃ মুনসুর নামে তিন আসামি পলাতক রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

​জব্দকৃত ইয়াবা ও অন্যান্য মালামালসহ আটককৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলে ​কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের নাগরিকত্ব বিষয়ে কি বলেছেন আইনমন্ত্রী?

প্রাইভেট কারে তল্লাশি: ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, পলাতক ৩

আপডেট সময় : ০২:০৮:১২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬