সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কলাতলীতে নির্মাণাধীন হোটেল দখলে নিতে হামলা এই শিরোনামে কলাতলীর জসিম উদ্দিনের নামে সংবাদ প্রকাশিত হয়।
এ বিষয়ে কক্সবাজার, খুলনা, সাতক্ষীরা
এ, আর, এন- দ্য রিসোর্সেস নেটওয়ার্ক এর স্বত্ত্বাধিকারী এবং ডুমুরিয়া, খুলনা সোনামুখ হ্যাচারীর সাবেক পরিচালক কলাতলী এলাকার বাসিন্দা জসিম উদ্দিন জানান, বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে আমাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়িয়ে একটি ভিত্তিহীন, মিথ্যে ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা হয়েছে। উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন,আমি দীর্ঘদিন ধরে (১৬ বছর) কক্সবাজার, খুলনা ও সাতক্ষীরায় প্রাতিষ্ঠানিকভাবে অত্যন্ত সততা, নিষ্ঠা ও সুনামের সাথে চিংড়ি ও মৎস হ্যাচারীর ফিড, মেডিসিন ও কেমিক্যাল আমদানি ও সরবরাহ এবং হ্যাচারি ব্যবসা পরিচালনা করে আসছি। ব্যবসায়িক ও সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করা এবং আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হিসেবেই এই ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সংবাদের সাথে আমার বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই।
সকল সাংবাদিক ভাইদের প্রতি বিনীত অনুরোধ, যেকোনো তথ্য প্রকাশের পূর্বে সঠিক যাচাই-বাছাই ও অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত সত্য তুলে ধরুন। কোনো স্বার্থান্বেষী মহলের উদ্দেশ্যপ্রণোদিত বা ভুল তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি।
একটি পক্ষের ইন্ধনে এধরণের উদ্দ্যেশ্য প্রনোদিত দায়িত্বজ্ঞানহীন, মানহানিকর সংবাদ প্রচারে যারা ভুমিকা রেখেছে তাদের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি।
সংবাদ শিরোনাম :
কলাতলীর বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিনের বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা সংবাদের প্রতিবাদ
-
বার্তা পরিবেশক: - আপডেট সময় : ০৯:১৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- 89
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ






















