টিটিএনের প্রতিবেদক আহসান ফুয়াদের পিতা ও তারাবনিয়ার ছড়া নিবাসী মরহুম খলিল সওদাগরের প্রথম পুত্র মোহাম্মদ ইউসুফ সওদাগর ইন্তেকাল করেছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ শুক্রবার আছরের নামাজের পর তারাবনিয়ার ছড়া কবরস্থান মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মরহুম মোহাম্মদ ইউসুফ সওদাগর জীবনদশায় ১০ সন্তানের জনক ছিলেন। তাঁর ৯ম সন্তান টিটিএনের রিপোর্টার আহসান ফুয়াদ।
সহকর্মীর পিতার মৃত্যুতে টিটিএন পরিবার গভীর শোক প্রকাশ করেছে। একই সঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে টিটিএন পরিবার।
নিজস্ব প্রতিবেদক : 





















