ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খরুলিয়ায় ডাম্পারের ধাক্কায় প্রাণ গেলো পথচারীর টেকনাফে অস্ত্রের মুখে ১১ বছরের মাদ্রাসাছাত্রকে অপহরণ, সন্তানকে ফিরে পেতে মায়ের আহাজারি হলদিয়ার সেই মিজান এবার ‘ওয়ার্ড প্রশাসক’ হতে লাখ টাকার মিশনে : অভিযোগ অস্বীকার মিজানের কক্সবাজারে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সম্মেলন তরুণদের নেতৃত্বে টেকনাফে অনুষ্ঠিত হলো শান্তি ও সম্প্রীতি মেলা ২০২৬ ঐতিহাসিক ৭ নভেম্বর : জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য কলাতলীর মেম্বার ঘাটা থেকে রাসেলের মরদেহ উদ্ধার ৪৫ বছর পর চকরিয়ায় মা-বাবার খোঁজে নেদারল্যান্ডসের সেলিনা নাইক্ষ্যংছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনেরই বাড়ি চকরিয়ায় বিনা দোষে কাউকে গ্রেফতার না করার অনুরোধ এমপি কাজলের টেকনাফের পাহাড়ে ৩ ম/র/দে/হ গেল কোথায়? ৪ ঘন্টার অভিযানে মিলেনি কিছুই! কক্সবাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ৭ নভেম্বরের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

সদর থানায় পুলিশের অভিযান: গ্রেফতার ১০

কক্সবাজার সদর মডেল থানা পুলিশ পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ১০ জন আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে সন্ত্রাস বিরোধী আইনের মামলার আসামী, ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামীসহ বিভিন্ন অপরাধে জড়িতরা রয়েছেন।

​পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ অভিযানের অংশ হিসেবে পৌর এলাকা থেকে সন্ত্রাস বিরোধী আইনে ৩ জন এবং ধর্তব্য অপরাধে জড়িত থাকায় ১ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে জুয়া প্রতিরোধ আইনে ১ জন, মাদক সেবনের অভিযোগে ৪ জন এবং ১ জন ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

​সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতারকৃতরা হলেন— কক্সবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড পেশকার পাড়ার মৃত সাহাব উদ্দিন বহদ্দারের ছেলে আব্দুল মোনাফ সিকদার (৩৮), ১১ নম্বর ওয়ার্ড পশ্চিম বাহারছড়ার মোহাম্মদ আবু তাহেরের ছেলে সৈয়দ হোসেন রানা (৩৫) এবং ১২ নম্বর ওয়ার্ড লাইট হাউজ পাড়ার মৃত মকবুর আহম্মদের ছেলে আব্দুল শুক্কুর (৪০)।

​ধর্ষণ মামলায় গ্রেফতার করা হয়েছে খুরুশকুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কুলিয়া পাড়ার আব্দুল হকের ছেলে গিয়াস উদ্দিনকে (৫০)। অন্যদিকে ধর্তব্য অপরাধে জড়িত থাকায় মহেশখালীর গোরকঘাটা এলাকার জকরিয়া সওদাগরের ছেলে ও বর্তমানে শহরের উকিল পাড়ার বাসিন্দা ইকবাল হোসেন ফয়সালকে (২৫) গ্রেফতার করা হয়।

​এছাড়া ঝিলংজা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পশ্চিম মুক্তারকুল এলাকার জাফর আলমের ছেলে মোঃ রিফাতুল ইসলামকে (২৪) জুয়া প্রতিরোধ আইনে গ্রেফতার করেছে পুলিশ। মাদক সেবনের অভিযোগে আটক করা হয়েছে মহেশখালীর কুতুবজোম ঘটিভাঙ্গার আনছার মিয়ার ছেলে জিসান (১৮), টেকনাফের হ্নীলা এলাকার হেলাল উদ্দিনের ছেলে তাওহিদুল মোস্তাকিম নাঈম (২১), খুরুশকুল ল-মাঝির পাড়ার জিয়াউল হকের ছেলে বোরহান (১৯) এবং টেকনাফের হোয়াইক্যং মিনা বাজারের মৃত জমির উদ্দিনের ছেলে মোঃ ফারুককে (১৯)।

​কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশি এ অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :

খরুলিয়ায় ডাম্পারের ধাক্কায় প্রাণ গেলো পথচারীর

সদর থানায় পুলিশের অভিযান: গ্রেফতার ১০

আপডেট সময় : ১২:৩১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬