বাংলাদেশ-মায়ানমার সীমান্তে বিজিবির নজরদারি ও অপারেশনাল সক্ষমতা আরও জোরদার করতে দুটি নবনির্মিত টেম্পোরারি অপারেশনাল বেইজ, টিওবি উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের আরচ্ছতলা টিলা ও হাতুরানী টিলা এলাকায় বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দীন টিওবি দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনকালে রিজিয়ন কমান্ডার নতুন স্থাপনাগুলো পরিদর্শন করেন এবং দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে সীমান্ত সুরক্ষায় কাজ করার নির্দেশনা দেন। তিনি উল্লেখ করেন, দুর্গম ও ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় এই টিওবি চালুর ফলে মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং স্থানীয়দের নিরাপত্তা প্রদানের পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবির রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আনোয়ার-উল-আলম সহ অন্যান্য বিজিবি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন বলে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নিজস্ব প্রতিবেদক: 
























