ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলার ৭১ ইউনিয়নের মধ্যে ৬২ টিতে ইউপি নির্বাচন হবে : তফসিল সেপ্টেম্বরেই অস্বাস্থ্যকর আইসক্রিম তৈরীর দায়ে ১৫ হাজার টাকা জরিমানা; ধ্বংস করা হল তৈরি পণ্য প্রতিদিন ১ ঘন্টা পরিচ্ছন্নতার কাজে সময় দেয়ার আহবান প্রধানমন্ত্রীর: কক্সবাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন পালংখালীতে এক লাখ ইয়াবা উদ্ধার, আলোচনায় রিজভী পেকুয়ায় চাচা-ভাতিজাকে দা দিয়ে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক কক্সবাজারে চিহ্নিত ৬ ছিনতাইকারী ও ১৭ মাদকসেবীসহ গ্রেফতার ৩০ জন খেলাঘর নারায়ণগঞ্জ জেলা কমিটির সাথে কক্সবাজার জেলা খেলাঘরের মত বিনিময় ফেনীর ৪ তরুণ অপহরণের আসামি টেকনাফে গ্রেপ্তার মাদক কারবারিকে কোনো ছাড় নয়: আজিজনগরে ওসি কায়ছার হামিদের কঠোর বার্তা তরুণরা চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব : প্রধানমন্ত্রী গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩২ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ লঘুচাপের প্রভাবে উপকূল এলাকায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা, ৩ নম্বর সংকেত পেকুয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার জেলা ফুটবল দলের গোলরক্ষক সাঈদীকে কু/পি/য়ে/ছে স্থানীয় চেয়ারম্যানের ভাইপো

অস্বাস্থ্যকর আইসক্রিম তৈরীর দায়ে ১৫ হাজার টাকা জরিমানা; ধ্বংস করা হল তৈরি পণ্য

শিশুদের কাছে বিক্রি হচ্ছিল যে আইসক্রিম, তা তৈরি হচ্ছিল অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে। এমন অভিযোগের ভিত্তিতে চট্টগ্রামের লোহাগাড়ায় একটি আইসক্রিম কারখানায় অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং ধ্বংস করা হয়েছে সেখানে উৎপাদিত আইসক্রিম।

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত জেলা এনএসআই, চট্টগ্রাম কার্যালয়ের তথ্যের ভিত্তিতে উপজেলার আধুনগর ইউনিয়নের আধুনগর বাজারে ‘মেসার্স মা এন্টারপ্রাইজ’ নামের ওই কারখানায় অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজীদ বিন আখন্দের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন ও বাজারজাত করার প্রমাণ পাওয়ায় কারখানার মালিক মো. আব্দুল মান্নানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়।অভিযান শেষে উপজেলা প্রশাসন কারখানাটি বন্ধ করে দেয়। পাশাপাশি কারখানায় মজুদ ও উৎপাদিত আইসক্রিম ধ্বংস করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘মেসার্স মা এন্টারপ্রাইজ’ দীর্ঘদিন ধরে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন করে আসছিল। পরে এসব আইসক্রিম উপজেলার বিভিন্ন দোকান ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্রি করা হতো।

জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ও অনুমোদনহীন খাদ্যপণ্য উৎপাদন এবং বাজারজাতের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জেলার ৭১ ইউনিয়নের মধ্যে ৬২ টিতে ইউপি নির্বাচন হবে : তফসিল সেপ্টেম্বরেই

অস্বাস্থ্যকর আইসক্রিম তৈরীর দায়ে ১৫ হাজার টাকা জরিমানা; ধ্বংস করা হল তৈরি পণ্য

আপডেট সময় : ০৭:৩৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬