ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণরা চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব : প্রধানমন্ত্রী গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩২ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ লঘুচাপের প্রভাবে উপকূল এলাকায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা, ৩ নম্বর সংকেত পেকুয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার জেলা ফুটবল দলের গোলরক্ষক সাঈদীকে কু/পি/য়ে/ছে স্থানীয় চেয়ারম্যানের ভাইপো ২০২১ সালের আইন, ২০২৫ সালের জরিপ: আয়োডিনযুক্ত লবণের মান নিয়ে আমরা কি সঠিক প্রশ্ন করছি? সদর থানার বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় গ্রেফতার ২৫ জন এডভোকেট হারুন অর রশিদের ২ দফা জানাজা সম্পন্ন : শোকার্ত মানুষের ঢল টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুটবলার সৈয়দ করিমের মৃত্যু শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু লোহাগাড়ায় চেকপোস্টে তল্লাশী : মার্কিন পিস্তল-গুলি ও ইয়াবাসহ কক্সবাজারের দুই যুবক গ্রেফতার পেকুয়ায় আবু তাহের হত্যা মামলার প্রধান আসামি সিফাত গ্রেপ্তার ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ লঘুচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টির আভাস

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩২

রাজধানীর গুলশান থেকে পুলিশ ৩২ জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ বলছে, তাঁরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের ঝটিকা মিছিলে অংশ নিয়েছিলেন।

আজ শনিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন গতকাল শুক্রবার দুপুরে প্রথম আলোকে বলেছিলেন, বেলা পৌনে ১২টার দিকে গুলশানের ৩ নম্বর সড়কের একটি গলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫০ থেকে ২০০ নেতা–কর্মী জড়ো হন। তাঁরা মিছিল করার চেষ্টা করেন।

ওসি মো. দাউদ হোসেন আরও বলেন, পুলিশ ছত্রভঙ্গ করতে গেলে মিছিলে অংশগ্রহণকারীরা পুলিশের দিকে ককটেল ছোড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুটি রাবার বুলেট ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছিল পুলিশ। তাঁরা হলেন আবদুর রহিম (৪৯) ও মো. আরাফাত (২০)। তাঁদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করার কথাও জানিয়েছে পুলিশ।

সূত্র: প্রথম আলো

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

তরুণরা চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব : প্রধানমন্ত্রী

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩২

আপডেট সময় : ০১:২৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬