ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ২২ কক্সবাজার সিটি কলেজ জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শোয়াইব, সদস্য সচিব তারেক দাপ্তারিক চিঠিপত্রে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দ বাদের সিদ্ধান্ত মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ: পারভেজের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর ফায়ারিং মহড়ায় দুই সৈনিক নিহত ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক, পরিচয় জানতেন না বাদী এবং ওসি, এপিবিএন অধিনায়ক বললেন জঘন্য কাজ পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর রিট খারিজ, ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস পলাতক আসামিদের ফেরাতে সরকার গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ২ দশকেরও বেশী সময় পর রামুর হাতে শিরোপা টেকনাফে অপহরণের দুই দিন পর রোহিঙ্গা কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক টেকনাফে মুক্তিপণ আদায়ের পরও অপহৃত ঈদগাঁওর ২ বাসিন্দা উদ্ধার

সেনাবাহিনীর ফায়ারিং মহড়ায় দুই সৈনিক নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সৈনিক নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনাকর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক থেকে গোলাবর্ষণের মহড়া চলাকালে এ দুর্ঘটনা ঘটে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে।

আইএসপিআর জানায়, অনুশীলনের একপর্যায়ে ট্যাংক থেকে গোলা ছুড়লে আকস্মিকভাবে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই দুই সৈনিক মৃত্যুবরণ করেন। দুর্ঘটনায় মারাত্মক আহত সেনাকর্মকর্তাকে উন্নত চিকিৎসার তাগিদে জরুরি ভিত্তিতে হেলিকপ্টারে করে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হচ্ছে।

সেনাবাহিনী জানিয়েছে, মর্মান্তিক এই দুর্ঘটনার কারণ উদঘাটন ও অনুসন্ধানে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।

 সূত্র: একাত্তর  টিভি
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ২২

সেনাবাহিনীর ফায়ারিং মহড়ায় দুই সৈনিক নিহত

আপডেট সময় : ০২:২৮:১৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬