ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কলেজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত ইমতিয়াজের মৃত্যু সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে থার্ড টার্মিনাল শিক্ষার মান যাচাইয়ে আন্তর্জাতিক মূল্যায়নের দিকে যেতে চায় সরকার স্ত্রীকে হত্যা করে শ্বশুরবাড়িতে খবর দেন স্বামী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস: গুরুত্ব পাচ্ছে জীবনমুখী শিক্ষা সীমান্ত দিয়ে প্রবেশের সময় দেড় লাখ ইয়াবাসহ আটক ১ টেকনাফের নাইট্যংপাড়ার জাহেদ আলমকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ স্ত্রীর সৈকতে রাস্তা নির্মান বন্ধে হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানাল জাতিসংঘের স্পেশাল র‍্যাপোটিয়ার মহেশখালীর হোয়ানকে ছুরিকাঘাতে গৃহবধুকে হত্যা শ্রীলঙ্কার জাতীয় ও উন্মুক্ত সার্ফিং চ্যাম্পিয়নশিপে কক্সবাজারের তিন সার্ফার ছিনতাইয়ের অভিযোগে আটক আরো ৫ : ২ দিনে আটক ১৯ জন চকরিয়ায় ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু ভারুয়াখালীকে কক্সবাজার সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে আবেদন মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

কক্সবাজার সীমান্তে যৌথ চোরাচালান চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি পিস্তল, বন্দুক ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) ভোর আনুমানিক তিনটার দিকে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) রেজুপাড়া বিওপির একটি টহলদল এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চোরাকারবারী চক্র মিয়ানমারের চোরাচালানিদের সাথে যোগসাজশে সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্র পাচার করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিজিবির টহল দলটি সীমান্ত পিলার-৪১ থেকে প্রায় ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাতাবাড়ি এলাকায় অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা সটকে পড়লে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পিস্তল, একটি একনলা বন্দুক এবং চার রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।

​উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কলেজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত ইমতিয়াজের মৃত্যু

সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

আপডেট সময় : ০৩:৫৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬