ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪ পেকুয়ায় ক্রীড়া সংস্থার কমিটি অনুমোদন: সভাপতি রফিকুল, সম্পাদক ছাফওয়ান সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী মহানবমী আজ, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯ আইডিইবির সদস্যপদ পেলেন কক্সবাজারের ডিপ্লোমা প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড এক দিনে দুই দফা ডাকাতি : ঈদগাঁও-ঈদগড় সড়কে ফের আতংক এআই দিয়ে কণ্ঠ নকল করে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে কচ্ছপিয়ার সোহেল সিকদার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা নিয়ে কক্সবাজারের পূজামণ্ডপে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আইনের তোয়াক্কা না করে মেরিন ড্রাইভে ঝুঁকিপূর্ণ রিসোর্ট, ১০ প্রাণের বিনিময়েও জাগেনি প্রশাসন সৌদিতে নিহত প্রবাসীর পরিবার পেলো ক্ষতিপূরণ

কক্সবাজারে জন্মাষ্টমী উদযাপন : শ্রীকৃষ্ণের আদর্শ মানবসমাজকে সম্প্রীতির শিক্ষা দেয়

  • রাহুল মহাজন:
  • আপডেট সময় : ০৭:১২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • 328

ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী। এ উপলক্ষে কক্সবাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) শহরের গোলদিঘিরপাড়ে জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে দিনব্যাপী এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উৎসবকে ঘিরে সকাল থেকেই গোলদীঘিরপাড়সহ আশপাশের এলাকা মুখর হয়ে ওঠে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো ভক্ত ও ধর্মপ্রাণ মানুষ এতে অংশ নেয়।

বিকেলে গোলদীঘিরপাড় থেকে বের হয় বর্ণাঢ্য মহা শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গোলদীঘিরপাড়ে এসে শেষ হয়।

শোভাযাত্রায় কীর্তন, ধর্মীয় সংগীত ও নানা আয়োজনের মাধ্যমে ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উদযাপন করেন। পথে পথে সাধারণ মানুষও শোভাযাত্রায় যোগ দেন।

এর আগে গোলদীঘিরপাড়ে জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এক সভায় ভগবান শ্রীকৃষ্ণের জীবন, দর্শন, কর্ম ও মানবকল্যাণের শিক্ষা নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। তিনি বলেন, শ্রীকৃষ্ণের জীবন ও আদর্শ মানবসমাজকে সত্য, ন্যায়, শান্তি, সম্প্রীতি ও কল্যাণের পথে চলার শিক্ষা দেয়। তাঁর দর্শন অনুসরণ করে সমাজে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করার আহ্বান জানান তিনি।

জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের অর্থ সম্পাদক জয় পালের সঞ্চালনায় এবং সভাপতি দীপক শর্মা দীপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দোলন ধর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, কক্সবাজার পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল হুদা চৌধুরী, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাপ্পি শর্মা ও সাধারণ সম্পাদক বলরাম দাশসহ অনেকে।

দিনব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক নানা আয়োজনের মধ্য দিয়ে ভক্তরা পরম প্রেমময় ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি স্মরণ করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে জন্মাষ্টমী উদযাপন : শ্রীকৃষ্ণের আদর্শ মানবসমাজকে সম্প্রীতির শিক্ষা দেয়

আপডেট সময় : ০৭:১২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬