ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামুতে সুপার শপে আগুন রামুতে সুপার শপে আগুন ঢাকা-কক্সবাজার রুট: মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু আজ কক্সবাজারে ৩২৪ মণ্ডপে দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে? তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান চায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ভূমধ্যসাগরীয় খাবার নিয়ে ওশ্যান প্যারাডাইসে ১০ দিনের ‘মেডিটেরেনিয়ান ফুড ফেস্টিভ্যাল’ ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ক্ষতি অর্ধকোটি টাকা লোহাগাড়ায় ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ, স্বামীকে অক্ষত ফেরত চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ টেকনাফ ও উখিয়ার সীমান্তবর্তী পূজামণ্ডপ পরিদর্শনে রামুর সেক্টর কমান্ডার শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ লামায় বিদায়ী ইউএনও মঈন উদ্দিনকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা প্রশাসন-গণমাধ্যমের সমন্বয়ে জনসেবা গতিশীল হবে- উখিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর মতবিনিময়

উজানটিয়া বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশে বসানো হচ্ছে জিও ব্যাগ, এলাকাজুড়ে স্বস্তি

পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কারে জিও ব্যাগ প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে। বর্ষা মৌসুমে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ার আশঙ্কার মধ্যে জরুরি ভিত্তিতে সংস্কারকাজ শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে।

তথ্য নিয়ে জানা গেছে, উজানটিয়া ইউনিয়নের করিমদাদ মিয়ার ঘাট, সৈকত বাজার, টেকপাড়া ও রূপালী বাজার এলাকার বেড়িবাঁধ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিভিন্ন স্থানে ভাঙন ও ধসের কারণে বাঁধের প্রস্থ কমে অনেকটা মাটির ‘আইলে’র মতো সরু হয়ে গেছে। বর্ষা, অতিবৃষ্টি, জোয়ারের পানি ও পাহাড়ি ঢলে পানির চাপ বাড়লে এসব দুর্বল অংশ দিয়ে পানি লোকালয়ে ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছিল স্থানীয়রা।

এ অবস্থায় ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ অংশগুলোতে জরুরি সংস্কারকাজ শুরু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশে উজানটিয়ার কয়েকটি ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কারে জরুরি ভিত্তিতে ১ কোটি টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, উজানটিয়া খান বাহাদুর স্কুলের পশ্চিম পাশে প্রায় ১০ চেইন, টেকপাড়া মসজিদ থেকে কাইছারের দোকান পর্যন্ত প্রায় ১২ চেইন, রূপালী বাজার এলাকায় প্রায় ৮ চেইন এবং করিমদাদ মিয়ার ঘাট অংশে প্রায় ১০ চেইন বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসব অংশে জিও ব্যাগ বসিয়ে বাঁধের ভাঙন ঠেকানোর কাজ চলছে।

গত এক সপ্তাহ ধরে বিভিন্ন পয়েন্টে মনোনীত ঠিকাদারদের মাধ্যমে জিও ব্যাগ প্রতিস্থাপনের কাজ অব্যাহত রয়েছে। করিমদাদ মিয়া ঘাট অংশে ঠিকাদার হোছাইন মুহাম্মদ বাবু ও ইউপি সদস্য সাজ্জাদ হোসেন, টেকপাড়া অংশে এডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু ও জাহাঙ্গীর আলম, রূপালী বাজার অংশে ইউপি সদস্য শরীফ এবং সৈকতপাড়া অংশেও সংশ্লিষ্ট ব্যক্তিরা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন।

ঠিকাদার হোছাইন মুহাম্মদ বাবু বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশে পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে কাজ করার জন্য ঠিকাদার নিয়োগ দিয়েছে। আমি করিমদাদ মিয়ার ঘাট অংশে কাজ শুরু করেছি। এ অংশে প্রায় ২০ হাজার জিও ব্যাগ প্রতিস্থাপন করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিক ছাফওয়ানুল করিম কাজটি যাতে টেকসইভাবে হয়, সে জন্য সার্বক্ষণিক তদারকি করছেন। আশা করি দ্রুত কাজ শেষ করতে পারব।

এডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু বলেন, ‘উজানটিয়ার টেকপাড়া বেড়িবাঁধের অংশটি বেশ ঝুঁকিপূর্ণ। বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে অবগত করলে তিনি পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত জিও ব্যাগ দিয়ে ভাঙন ঠেকানোর নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় বিভিন্ন ঝুঁকিপূর্ণ পয়েন্টে জিও ব্যাগ বসানোর কাজ চলমান রয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বেড়িবাঁধের বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ থাকায় বর্ষা এলেই আতঙ্কে থাকতে হয়। বাঁধের কোনো অংশ ভেঙে গেলে বসতবাড়ি, কৃষিজমি, লবণ মাঠসহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। জরুরি ভিত্তিতে জিও ব্যাগ বসানোর কাজ শুরু হওয়ায় আপাতত কিছুটা স্বস্তি পেলেও পুরো বাঁধের স্থায়ী ও টেকসই সংস্কারের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের প্রত্যাশা, চলমান জরুরি সংস্কারকাজ দ্রুত ও যথাযথভাবে সম্পন্ন করার পাশাপাশি ঝুঁকিপূর্ণ পুরো বেড়িবাঁধের স্থায়ী সংস্কারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এতে উজানটিয়ার হাজারো মানুষের জানমাল ও সম্পদ বর্ষার পানির ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রামুতে সুপার শপে আগুন

উজানটিয়া বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশে বসানো হচ্ছে জিও ব্যাগ, এলাকাজুড়ে স্বস্তি

আপডেট সময় : ০৯:০২:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬