ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ার বিএনপি নেতা নুরল আমিনের উপর হামলার ঘটনায় মামলা : আসামী ১৮ জন ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের জলাবদ্ধতা নিরসনে ১০৭ কোটি টাকার নতুন প্রকল্প ইয়াবা পাচারের খবরে অভিযান : নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিলল বিদেশি পিস্তল ব্রিটিশ রাজ পরিবারের সদস্য সোফি হেলেন রিস জোনস এসেছেন কক্সবাজার : যাবেন রোহিঙ্গা ক্যাম্পে কক্সবাজার জেলায় শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা পেল রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২১ টেকনাফে সেনাসদস্য নিহতের ঘটনায় হত্যাসহ তিন মামলা, আসামি ৯৫ জন : আটক ৬ রোহিঙ্গা ক্যাম্পে বাজার নিয়ে আ/ধি/প/ত্য বিস্তারকে কেন্দ্র করেই বিএনপি নেতাকে মা/র/ধ/র কক্সবাজার থেকে বিশ্বমঞ্চে উপকূলের কণ্ঠস্বর জিমরান শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজেকে সেলিনার ভাই দাবি করলেন আবু সৈয়দ, ডিএনএ টেস্টের জন্যে নমুনা সংগ্রহ লোহাগাড়ায় হানিফ বাসের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল আরোহী বৃদ্ধের কক্সবাজারের রেজাউল হাসান ফারহাদের সঙ্গে মালয়েশিয়ার ডা. আনিসাহ বিনতী হাসানের বিবাহ সম্পন্ন আর্জেন্টিনার মাটিতে আবারও খেলবেন মেসি

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

মার্কিন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ারশের জ্যাকসন হোল সম্মেলনের গুরুত্বপূর্ণ ভাষণের অপেক্ষায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে।

শুক্রবার ( বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৮ মিনিট পর্যন্ত স্পট গোল্ডের দাম ০ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৮০ দশমিক ১৯ ডলারে দাঁড়িয়েছে। এর আগে মঙ্গলবার স্বর্ণের দাম ৪ হাজার ৬৯৬ দশমিক ১৮ ডলারে উঠে তিন মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

এদিকে যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার মূল্য ০ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬৩২ দশমিক ৪০ ডলারে নেমেছে।

স্টোনএক্সের জ্যেষ্ঠ বিশ্লেষক ম্যাট সিম্পসনের মতে, ওয়ারশের বক্তব্যে কঠোর মুদ্রানীতির পক্ষে অবস্থান নেওয়ার সম্ভাবনাই বেশি। এমন হলে স্বল্পমেয়াদে স্বর্ণের দাম সাম্প্রতিক সর্বোচ্চ পর্যায় থেকে আরও কমতে পারে।

তবে তিনি মনে করেন, দাম কমে গেলে সেটিকে স্বর্ণের বাজারের ক্রেতারা সুযোগ হিসেবে নিতে পারেন। বিশেষ করে যারা সাম্প্রতিক ঊর্ধ্বগতির প্রথম ধাপে বাজারে প্রবেশ করতে পারেননি, তারা নতুন করে বিনিয়োগের সুযোগ খুঁজবেন। এতে স্বর্ণের দাম আবারও ৫ হাজার ডলারের দিকে যেতে পারে।

বৃহস্পতিবার জ্যাকসন হোল সম্মেলনে ফেডের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এর এক দিন আগে প্রকাশিত তথ্য অনুযায়ী, ফেডের প্রধান মূল্যস্ফীতি সূচক ব্যক্তিগত ভোগ ব্যয় মূল্যসূচক জুলাই পর্যন্ত ১২ মাসে ৩ দশমিক ৭ শতাংশে পৌঁছেছে।

বাজারে এখন মূল নজর ফেড চেয়ারম্যান কেভিন ওয়ারশের ভাষণের দিকে। বাজার বিশ্লেষকদের হিসাবে, সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার সম্ভাবনা ৩৩ দশমিক ৭ শতাংশ এবং ডিসেম্বরের মধ্যে সুদের হার বাড়ার সম্ভাবনা ৭৪ দশমিক ২ শতাংশ।

সাধারণত উচ্চ সুদের হারের পরিবেশে স্বর্ণের আকর্ষণ কমে যায়। কারণ স্বর্ণ থেকে কোনো সুদ বা নিয়মিত আয় পাওয়া যায় না। তবে বিনিময়-বাণিজ্যভিত্তিক তহবিল ও ফিউচার বাজারে অংশগ্রহণ বাড়া, যুক্তরাষ্ট্রের আর্থিক সক্ষমতা নিয়ে উদ্বেগ এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের ধারাবাহিক স্বর্ণ কেনা—এসব কারণে মূল্যবান ধাতুটির দাম এখনও সমর্থন পাচ্ছে।

ওসিবিসির মূল্যবান ধাতু কৌশলবিদ ক্রিস্টোফার ওং বলেন, বাজারে স্বর্ণের দামে কিছুটা স্থিতি বা সংশোধনের ঝুঁকি থাকলেও সামগ্রিকভাবে মূল্যবান ধাতুর বাজারে ইতিবাচক প্রবণতা রয়েছে।

এদিকে শুক্রবার স্পট রুপার দাম ০ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৬৮ দশমিক ৮৫ ডলারে নেমেছে। প্যালাডিয়ামের দাম ০ দশমিক ২ শতাংশ কমে ১ হাজার ৩৪৯ দশমিক ৪৪ ডলার এবং প্লাটিনামের দাম ০ দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ৮৪০ দশমিক ৭৮ ডলারে দাঁড়িয়েছে। চলতি সপ্তাহে প্লাটিনামের দাম কমার পথেই রয়েছে।

সূত্র: রয়টার্স

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ার বিএনপি নেতা নুরল আমিনের উপর হামলার ঘটনায় মামলা : আসামী ১৮ জন

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

আপডেট সময় : ০১:৩৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬