ঢাকা ১২:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু কক্সবাজারে বিপাকে সেই টুকু দ্য আগলি, স্কুটিতেও গুণেছেন ১৮ হাজার জরিমানা! সৌদি আরবে মৃত্যুর তিন সপ্তাহ পর দেশে এলো মনছুর আলমের মরদেহ, সকাল ১১টায় জানাজা গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন ঘিরে ইউএনওর ৮ অক্টোবরের বিজ্ঞপ্তিতে ৯ অক্টোবরের সংবাদ! কক্সবাজারের সমালোচনা হোক, অপপ্রচার নয় রামুতে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি গ্রেফতার যৌতুকের বলি চকরিয়ার গৃহবধূ মরিয়ম অপপ্রচার দিয়ে সত্যকে আড়াল করা যাবে না-কচ্ছপিয়ার বিএনপি নেতা আবছার “কথা”আর কথা বলবে না রামুতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত : নদীর তুফান দল চ্যাম্পিয়ন উপজেলা সমবায় অফিসার দিদারের ইন্ধনে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন বন্ধের পাঁয়তারা কক্সবাজারে বিশেষ অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ২৬, হেফাজতে ১০ কিশোর কক্সবাজারে নির্মিত হবে আধুনিক তথ্য কমপ্লেক্স ভবন : স্থান পরিদর্শনে তথ্য সচিব মাতারবাড়িতে সরকারি জায়গা দখলে মেতেছে প্রভাবশালী সিন্ডিকেট উখিয়ায় গানবাজনার অভিযোগে বিয়ে বাড়িতে হামলা : আহত ১০, বিয়ে পন্ড

কুতুবদিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৫, ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার

  • কাব্য সৌরভ
  • আপডেট সময় : ০৯:০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • 529

কুতুবদিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

এসময় ইয়াবা সেবন ও বিক্রিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের নয়াকাটা এলাকার সোনাইয়ার মেশিনঘর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—উত্তর নাথপাড়া এলাকার কায়েদে আজম প্রকাশ কাইয়ুম (৩০), মো. আনিচুল ইসলাম (৩৩), ওসমান গণি (২৮), কালমার পাড়ার আবদুল আলম (২৮) এবং মগলাল পাড়ার মো. হেশাম (১৯)।

পুলিশ জানায়, রবিবার রাতে মাদকবিরোধী ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের লক্ষ্যে অভিযান চালাচ্ছিল পুলিশের একটি দল। রাত ১১টা ১০ মিনিটের দিকে ধূরুং বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নয়াকাটার সোনাইয়ার মেশিনঘরে কয়েকজন ব্যক্তি ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ পাঁচজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

এছাড়া ঘটনাস্থল থেকে ১০টি নীল রঙের জিপারযুক্ত খালি প্যাকেট, তিনটি নীল রঙের প্লাস্টিকের বোতলের মুখ, ১৮টি লাল রঙের প্লাস্টিকের বোতলের মুখ, ২০টি বিভিন্ন রঙের গ্যাস লাইট এবং ৫০টি ছোট প্লাস্টিকের পাইপ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি বিক্রির পাশাপাশি নিজেরাও সেবনের কথা জানিয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু

কুতুবদিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৫, ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার

আপডেট সময় : ০৯:০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬