ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় পুলিশের প্রচেষ্টায় নিখোঁজের এক মাস পর অ’প’হৃ’ত দুই শিশু উদ্ধার টেকনাফ সদর বিভক্তি: ‘উপকূলীয় ইউনিয়ন’ নাম প্রস্তাব নিয়ে স্থানীয়দের তীব্র ক্ষোভ কক্সবাজারে এসএসসির চেয়ে দাখিল-ভোকেশনালে পাসের হার বেশি কক্সবাজারে ডাবল মার্ডারের আসামি সাদ্দাম গ্রেপ্তার কক্সবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত উদ্বোধনের অপেক্ষায় পেকুয়ার নোয়াখালী সেতু, স্বস্তিতে কয়েক হাজার মানুষ রামুতে মায়ের হাতে ২ মাসের শিশু জবাই : মা আটক আলোচিত শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হাইকোর্টে আপিল শুনানি শুরু হাসিনার প্রত্যর্পণ প্রশ্নের সমাধান ছাড়া ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের উদ্যোগ গ্রহণযোগ্য নয়: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস সোনার ভরি ২ লাখ ৩৫ হাজার টাকা ছাড়াল আগামী ১২ আগস্ট বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব সমুদ্র শহরের ‘চন্দন ডাক্তার’কে হারানোর এক বছর, আজ প্রথম মৃত্যুবার্ষিকী এসএসসিতে কক্সবাজার জেলায় প্রথম নাবিহা নওরিন কক্সবাজারে এসএসসির ফলে ছেলেদের পেছনে ফেলে মেয়েরা এগিয়ে

উখিয়ায় পুলিশের প্রচেষ্টায় নিখোঁজের এক মাস পর অ’প’হৃ’ত দুই শিশু উদ্ধার

অপহরণের প্রায় এক মাস পর অবশেষে মায়ের কোলে ফিরেছে উখিয়ার থাইংখালী থেকে অপহৃত হওয়া দুই শিশু। মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৯টার দিকে কক্সবাজারের কলাতলী এলাকা থেকে ওই দুই শিশুকে উদ্ধার করে উখিয়া থানা পুলিশ।

​পুলিশ জানায়, গত ১০ জুলাই সকালে উখিয়ার থাইংখালী দাখিল মাদ্রাসার সামনে থেকে স্থানীয় শাহ আলমের দুই ছেলে শফিকুল (১৩) ও শহিদুল (১১) নিখোঁজ হয়।
শিশু দু’টি থাইংখালীর দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণীর শিক্ষার্থী।
নিখোঁজের পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে উখিয়া থানায় একটি অপহরণ মামলা করা হয়। পরবর্তীতে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) ও বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল আজাদকে। এর মধ্যেই দুর্বৃত্তরা পরিবারের কাছে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

​পুলিশ আরও জানায়, গ্রেপ্তার এড়াতে অপহরণকারীরা টেকনাফ ও উখিয়াসহ বিভিন্ন স্থানে বারবার তাদের অবস্থান পরিবর্তন করছিল। একপর্যায়ে টেকনাফে মুক্তিপণের বিনিময়ে শিশুদের ছেড়ে দেওয়ার কথা থাকলেও, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা আবার পালিয়ে যায়।

​পরে মঙ্গলবার রাত ৯টার দিকে উখিয়া থানার এসআই আব্দুল আজাদের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় কলাতলী এলাকা থেকে শিশু দুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

​উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, দীর্ঘ এক মাসের প্রচেষ্টায় শিশু দুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। সংবাদমাধ্যমে খবর প্রকাশের কারণে অপহরণকারীরা ভয়ে শিশুদের ক্ষতি করতে সাহস পায়নি বলে ধারণা করা হচ্ছে। তবে এই ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব না হলেও জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

​এদিকে সন্তান দুটিকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন তাদের বাবা-মা।

তারা পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় পুলিশের প্রচেষ্টায় নিখোঁজের এক মাস পর অ’প’হৃ’ত দুই শিশু উদ্ধার

উখিয়ায় পুলিশের প্রচেষ্টায় নিখোঁজের এক মাস পর অ’প’হৃ’ত দুই শিশু উদ্ধার

আপডেট সময় : ০১:১৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬