ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় ‘ইউসুফ আলী’ হত্যাকান্ডে জড়িত তিন আসামি গ্রেফতার বিশ্ব পর্যটন দিবস : ১৩ ক্যাটাগরিতে দেওয়া হবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই সিএনজির সংঘর্ষ, নিহত ১; আহত ৮ ফ্যাসিবাদীদেরকে তথ্য দিলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী ২ বছর পর পর্দা উঠলো পর্যটন মেলার, তারকামানের হোটেলে বিশেষ ছাড় কুতুবদিয়া থানা কাবাডি দলের জার্সি উন্মোচন কক্সবাজারে চোরাই মালামালসহ গ্রেপ্তার ২ কবি অমিত চৌধুরী কে পাওয়া গেছে : মুমূর্ষু অবস্থায় উদ্ধার কক্সবাজারে প্রাক্তন এডিসি আশরাফুল আফসার আর নেই টেকনাফে এসআরবির অভিযান: মালয়েশিয়া পাচারের হাত থেকে ১৭ ভিকটিম উদ্ধার উখিয়ায় স্থানীয় যুবককে অপহরণের চেষ্টা : অস্ত্রসহ দুই রোহিঙ্গা যুবক আটক কবি অমিত চৌধুরী নিখোঁজ : সন্ধান চায় পরিবার পদুয়ার মাঠে প্রীতি ফুটবল ম্যাচ : পেকুয়াকে ১-০ গোলে হারিয়ে লোহাগাড়ার জয় রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য-পার্বত্য মন্ত্রী সাচিং প্রু কক্সবাজারের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে বিসিবির পরিচালক সাঈদ ইব্রাহিম আহমেদ

গভীর নলকূপের পাইপ ছিটকে বিদ্যুতের তারে পড়ে রোহিঙ্গা যুবকের মৃত্যু, আহত ৩

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৬ এ গভীর নলকূপ স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে।

এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।এরমধ্যে বাংলাদেশী এক বাসিন্দার অবস্থা গুরুতর বলে জানায় পুলিশ।

দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম মো: আরিফ (৩০)। তিনি ক্যাম্প-১৮ এর এইচ/৫৬ ব্লকের বাসিন্দা সৈয়দ উল্লাহর ছেলে।

রবিবার (৯ আগস্ট) দুপুর ১২ টা ১০ মিনিটের দিকে কুতুপালং টিভি টাওয়ার ক্যাম্প-৬ এর সিআইসি (ক্যাম্প ইনচার্জ) অফিস চত্বরে এ দুর্ঘটনা ঘটে।

​ জানা যায়, ক্যাম্প-৬ এর সিআইসি অফিস চত্বরে গভীর নলকূপ স্থাপনের কাজ করার সময় অসাবধানতাবশত একটি লোহার পাইপ নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের তারের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন বিদ্যুৎস্পৃষ্ট হন।ঘটনাস্থলেই মারা যান আরিফ।এ ঘটনায় গুরুতর আহত হন আবুল কালাম (২৩) নামে এক বাংলাদেশী নাগরিক। তাঁকে তাৎক্ষণিকভাবে ক্যাম্প-৬ এর ফিটকালা বাজারস্থ এনজিও পরিচালিত একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

আহত অন্য দুই রোহিঙ্গা হলেন ক্যাম্প-৮- ব্লক-বি/১৮ এর বাসিন্দা মোহাম্মদ রশিদ (২২) এবং ক্যাম্প-১ -ব্লক-এ/৫ এর বাসিন্দা মো: জুনাইদ (২২)।

ক্যাম্পে আইনশৃংখলা রক্ষায় নিয়োজিত ১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি
মোহাম্মদ সিরাজ আমীন টিটিএন-কে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আরিফ নামে একজন নিহত হয়েছেন, আহত হয়ছেন আরো তিনজন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় ‘ইউসুফ আলী’ হত্যাকান্ডে জড়িত তিন আসামি গ্রেফতার

গভীর নলকূপের পাইপ ছিটকে বিদ্যুতের তারে পড়ে রোহিঙ্গা যুবকের মৃত্যু, আহত ৩

আপডেট সময় : ১০:০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬