ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩ পেকুয়ার জাহেদ পেলেন পিপিএম পদক আসছে পুলিশের নতুন ইউনিট হাসপাতাল, হাট-বাজার, সমুদ্র সৈকত : ডেঙ্গু প্রতিরোধে তিন মাস প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পেকুয়ায় ‘ইউসুফ আলী’ হত্যাকান্ডে জড়িত তিন আসামি গ্রেফতার বিশ্ব পর্যটন দিবস : ১৩ ক্যাটাগরিতে দেওয়া হবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই সিএনজির সংঘর্ষ, নিহত ১; আহত ৮ ফ্যাসিবাদীদেরকে তথ্য দিলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী ২ বছর পর পর্দা উঠলো পর্যটন মেলার, তারকামানের হোটেলে বিশেষ ছাড় কুতুবদিয়া থানা কাবাডি দলের জার্সি উন্মোচন কক্সবাজারে চোরাই মালামালসহ গ্রেপ্তার ২ কবি অমিত চৌধুরী কে পাওয়া গেছে : মুমূর্ষু অবস্থায় উদ্ধার কক্সবাজারে প্রাক্তন এডিসি আশরাফুল আফসার আর নেই টেকনাফে এসআরবির অভিযান: মালয়েশিয়া পাচারের হাত থেকে ১৭ ভিকটিম উদ্ধার উখিয়ায় স্থানীয় যুবককে অপহরণের চেষ্টা : অস্ত্রসহ দুই রোহিঙ্গা যুবক আটক

পাহাড়ধসে লাইট হাউজ এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, প্রাণহানির আশঙ্কা স্থানীয়দের

  • নোমান অরুপ
  • আপডেট সময় : ১০:২৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • 331

কক্সবাজার শহরের লাইট হাউজ এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে।

এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও সড়কের ওপর মাটি ছড়িয়ে পড়ায় সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

​সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় মাগরিবের নামাজের পরপরই এই দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় হঠাৎ করে পাহাড়ের বিশাল একটি অংশ বিকট শব্দে নিচে সড়কের ওপর এসে পড়ে। এ সময় রাস্তায় থাকা পথচারী ও চালকরা আতঙ্কে চিৎকার শুরু করলে আশপাশের স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। দুর্ঘটনার পরপরই সড়কজুড়ে মাটির স্তূপ জমা হওয়ায় যানবাহন চলাচল একপ্রকার স্থবির হয়ে পড়ে। কয়েক ঘণ্টা ধরে ওই সড়কে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

​রাসেল নামে এক স্থানীয় পথচারী উদ্বেগ প্রকাশ করে বলেন, “একই স্থানের ওপরের দিকে আরেকটি পাহাড়ের অংশ চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় ঝুলে রয়েছে। যেকোনো মুহূর্তে সেটিও ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটতে পারে।”

​এদিকে, পাহাড় কাটার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না থাকায় এমন পরিস্থিতি তৈরি হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল। স্থানীয়দের দাবি—প্রশাসন, পরিবেশ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে উদ্যোগ নিলে ও কঠোর ব্যবস্থা গ্রহণ করলে পাহাড়ধসের মতো এই সম্ভাব্য বিপর্যয় প্রতিরোধ করা সম্ভব।

​কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার জানান, খবর পাওয়ার পরপরই সড়ক পরিষ্কার ও উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি বলেন, “পৌরসভার পক্ষ থেকে দ্রুত গতিতে মাটি সরানোর কাজ চলছে। আশা করছি দ্রুতই সড়কটি চলাচলের উপযোগী করা সম্ভব হবে।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩

পাহাড়ধসে লাইট হাউজ এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, প্রাণহানির আশঙ্কা স্থানীয়দের

আপডেট সময় : ১০:২৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬