ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদ্য সাবেক কউক চেয়ারম্যানের বড় ভাই আলাউদ্দিন রাজা মারা গেছেন কক্সবাজার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের মানবিক উদ্যোগ টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩ পেকুয়ার জাহেদ পেলেন পিপিএম পদক আসছে পুলিশের নতুন ইউনিট হাসপাতাল, হাট-বাজার, সমুদ্র সৈকত : ডেঙ্গু প্রতিরোধে তিন মাস প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পেকুয়ায় ‘ইউসুফ আলী’ হত্যাকান্ডে জড়িত তিন আসামি গ্রেফতার বিশ্ব পর্যটন দিবস : ১৩ ক্যাটাগরিতে দেওয়া হবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই সিএনজির সংঘর্ষ, নিহত ১; আহত ৮ ফ্যাসিবাদীদেরকে তথ্য দিলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী ২ বছর পর পর্দা উঠলো পর্যটন মেলার, তারকামানের হোটেলে বিশেষ ছাড় কুতুবদিয়া থানা কাবাডি দলের জার্সি উন্মোচন কক্সবাজারে চোরাই মালামালসহ গ্রেপ্তার ২ কবি অমিত চৌধুরী কে পাওয়া গেছে : মুমূর্ষু অবস্থায় উদ্ধার কক্সবাজারে প্রাক্তন এডিসি আশরাফুল আফসার আর নেই

এই শোক শেষ হবার নয়: সাংবাদিক আতাহার ইকবালের বিদায়

  • মো: লোকমান:
  • আপডেট সময় : ০৯:৩৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • 363

প্রবীণ সাংবাদিক, কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সভাপতি এবং বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য আতাহার ইকবালের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২২ জুলাই) রাত ১টার দিকে কক্সবাজার শহরের দক্ষিণ টেকপাড়ার পল্লবী লেইনের নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

বুধবার বিকেল ৪টায় তাঁর মরদেহ কক্সবাজার প্রেসক্লাবে আনা হলে সাংবাদিক, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা শেষবারের মতো ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত সহকর্মীরা বলেন, আতাহার ইকবালের মৃত্যু কক্সবাজারের সাংবাদিকতার জন্য এক অপূরণীয় ক্ষতি। সাংবাদিকতায় তাঁর প্রজ্ঞা, সততা, জ্ঞান ও নিবেদিত অবদান আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

পরে বিকেল ৪টা ৪০ মিনিটে মরদেহ নিয়ে যাওয়া হয় বায়তুশ শরফে। খোলা মাঠে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে মসজিদের অভ্যন্তরে বিকেল ৫টা ২০ মিনিটে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বইল্যাপাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে, কক্সবাজার প্রেসক্লাব,সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার,কক্সবাজার সাংবাদিক সংসদসহ অনেকেই । এদিকে আতাহার ইকবালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে টিটিএন পরিবার।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সদ্য সাবেক কউক চেয়ারম্যানের বড় ভাই আলাউদ্দিন রাজা মারা গেছেন

এই শোক শেষ হবার নয়: সাংবাদিক আতাহার ইকবালের বিদায়

আপডেট সময় : ০৯:৩৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬