কক্সবাজার, চট্টগ্রাম ও পার্বত্য ৩ জেলার বন্যাকবলিত ক্ষতিগ্রস্ত ক্ষুদ্রঋণ গ্রহীতাদের জন্য স্বস্তির খবর দিয়েছে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)। সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যার কারণে এসব এলাকার ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের আগামী তিন মাসের জন্য ক্ষুদ্রঋণের কিস্তি আদায় স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এমআরএ’র এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অতিবৃষ্টির ফলে কক্সবাজার,চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার বন্যা পরিস্থিতি তৈরি হয়ে মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করতে এই মানবিক পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়, এই তিন মাস কোনো প্রকার বিলম্ব ফি বা অতিরিক্ত জরিমানা আদায় করা যাবে না এবং পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে দুর্ঘটনাকালীন ঋণ প্রদান নিশ্চিত করতে হবে।
নিজস্ব প্রতিবেদক: 























