ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা মাতারবাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ: ‘আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা’ দাবি পরিবারের কুতুবদিয়ায় নিহত জেলে পরিবারের পাশে ইউএনও: আর্থিক সহায়তা প্রদান কক্সবাজার থেকে অস্ত্র কিনে নিয়ে যাচ্ছিল ঢাকায় : লোহাগাড়ায় পুলিশের হাতে দুটি অস্ত্রসহ আটক ৩ মাথাগোঁজার একমাত্র আশ্রয় হারিয়ে লোহাগাড়ার আবদুল বারীর আর্তনাদ, — পাশে দাঁড়ানোর আকুতি এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কক্সবাজারে পাঁচ ঘণ্টার সড়ক অবরোধ পাহাড় কর্তনকারী ও বন্যায় স্লুইসগেট বন্ধের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বিশ্বে ফার্মের মুরগি উৎপাদনে বাংলাদেশ কততম, শীর্ষে কারা? সড়ক দুর্ঘটনায় সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ক্যথিং এবং সাবেক এমপি এথিন রাখাইন আহত পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী বন্যাকবলিত এলাকায় পরীক্ষা নেওয়ায় বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংবিধানে গণভোটের বিধান না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: শফিকুর রহমান কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসের ক্ষয়ক্ষতি পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম, পুনর্বাসনের আশ্বাস

কুতুবদিয়ায় নিহত জেলে পরিবারের পাশে ইউএনও: আর্থিক সহায়তা প্রদান

  • আবুল কাশেম:
  • আপডেট সময় : ১০:১৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • 54

কুতুবদিয়ায় সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিহত ৪ জেলে পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান নিহত জেলে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান এবং তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

এ সময় ইউএনও শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন। তিনি বলেন, মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন সবসময় রয়েছে এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সাকিব উল আলম, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: গোলাম মারুফ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান,উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ সালাম কুতুবী, বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ উদ্দিন ছোটনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

গত রবিবার গভীর রাতে বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে বড়ঘোপ অমজাখালী এলাকার নুরুল আবছারের মালিকানাধীন এফবি ফকিরা মসজিদ নামে মাছ ধরার ট্রলারটি বৈরি আবহাওয়ায় ১২ জন মাঝিমাল্লাসহ ডুবে যায়। ৭ জন মাঝিমাল্লাকে অন্য ট্রলার উদ্ধার করে। সোমবার সন্ধ্যায় ১২টি মাছ ধরার ট্রলারের সহযোগীতায় ডুবে যাওয়া ট্রলারকে উদ্ধার করে কুতুবদিয়ায় নিয়ে আসে। ট্রলারের পানি নিষ্কাশন করে ৪ জনের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন, কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালীর মো: সাগর, মো: করিম, মো: আইয়ুব মনির ও একই উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের হায়দার পাড়ার বাসিন্দা কামাল হোসেন। এঘটনায় এখনও নিখোঁজ রয়েছে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের নাছির উদ্দিন নামে এক জেলে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা

কুতুবদিয়ায় নিহত জেলে পরিবারের পাশে ইউএনও: আর্থিক সহায়তা প্রদান

আপডেট সময় : ১০:১৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬