ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ বৃষ্টি কমায় বাড়ছে গরম; আজ কমতে পারে তাপমাত্রা টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারকালে উদ্ধার ২০ ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ: সাবেক মেয়র আ জ ম নাছিরের বিরুদ্ধে দুদকের মামলা টাকা ও অলংকার নিয়ে উধাও আয়েশা! সন্ধান চায় ভুক্তভোগী পরিবার লোহাগাড়ায় পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু গোলকিপার সাঈদীর ওপর হামলা: হোয়ানকের চেয়ারম্যান ও তার পুত্রের নামে এজাহার দায়েরের প্রতিবাদে মানববন্ধন সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫ টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ১৫ জন উদ্ধার ভারুয়াখালী ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির ১৮১ সদস্যের কমিটি অনুমোদন ঈদগাঁওয়ে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত নাফ নদীতে আরাকান আর্মির গুলিতে জেলে আহত উখিয়া সীমান্তে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২ কক্সবাজারে গৃহকর্ত্রীকে চেতনাশক খাইয়ে স্বর্ণালঙ্কার ও মোবাইল চুরি : মালামালসহ গৃহকর্মী গ্রেপ্তার পেকুয়ার যানজট নিরসন, ডাস্টবিন স্থাপন ও খেলার মাঠ উন্মুক্তকরণে এসিল্যান্ডের হস্তক্ষেপ কামনা

ঝিলংজা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদ-এর ত্রাণ কার্যক্রম পরিদর্শন করলেন ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিব

গত কয়েকদিন টানা বর্ষণ, বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নে মানুষের পাশে দাঁড়িয়ে ধারাবাহিকভাবে ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করছেন ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ছাত্রনেতা এম. রাশেদুল করিম রাশেদ। তাঁর এই ত্রাণ কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার সদর উপজেলা গেটসংলগ্ন একটি গোডাউনে ত্রাণ প্যাকেট প্রস্তুত ও বিতরণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান ফাহিম, সাধারণ সম্পাদক সাঈদ আনোয়ার, সিনিয়র সহ-সভাপতি হোসেন মাদু, ঝিলংজা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হোসেন বদি, ঝিলংজা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল আজিজ রুবেল, দপ্তর সম্পাদক জিহাদুল ইসলাম তানিম, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন নয়ন, ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আনোয়ার ইসলাম খোরশেদ, ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক তৌহিদুল আলম আরমান, সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসানসহ ছাত্রদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পরিদর্শনকালে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বন্যাদুর্গত মানুষের জন্য পরিচালিত ত্রাণ কার্যক্রমের প্রশংসা করেন। তিনি এম. রাশেদুল করিম রাশেদকে সবসময় যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রশংসা করেন, গণমানুষের জন্য কাজ করায় সাধুবাদ জানান ও গণমানুষের পাশে থেকে উক্ত কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, টানা কয়েক দিনের ভারী বর্ষণে ঝিলংজা ইউনিয়নের বিভিন্ন এলাকা জলাবদ্ধতা ও বন্যার কবলে পড়ে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণ বিতরণসহ বিভিন্ন মানবিক সহায়তা দিয়ে আসছেন এম. রাশেদুল করিম রাশেদ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

ঝিলংজা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদ-এর ত্রাণ কার্যক্রম পরিদর্শন করলেন ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিব

আপডেট সময় : ১১:১৪:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬