ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্বাস্থ্যকর পরিবেশসহ বিভিন্ন অপরাধে পাঁচটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের দেড় লাখ টাকা জরিমানা অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত গত ১৭ বছর ধরে সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি, দেওয়া হলো গার্ড অব অনার টেকনাফে বিদ্যুৎ সরবরাহ বন্ধ : কখন চালু হবে? সন্ত্রাসী ও চাঁদাবাজদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর, ব্যর্থতায় কঠোর ব্যবস্থার হুশিয়ারি পেকুয়ায় এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি আল-আরাফাহ ইসলামী ব্যাংক গ্রাহকদের কোটি টাকা লুট, ক্ষোভে উত্তাল উখিয়ার পালংখালী উচ্চতর প্রশিক্ষণে কক্সবাজারের জনপ্রিয় দন্ত চিকিৎসক ডা. মহিবুর রহমান তৌহিদের থাইল্যান্ড যাত্রা গ্যালারি মাতিয়ে মাঠে জয়ের গল্প লিখল টেকনাফ চকরিয়ায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার কক্সবাজারের রামুতে ২ কোটি টাকার ইয়াবাসহ আটক ১

কুতুবদিয়ায় ২ হাজার ৪৮৫ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

কুতুবদিয়ায় ২ হাজার ৪৮৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ প্রণোদনা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাসের সভাপতিত্বে প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান,উপজেলা বিএনপির আহবায়ক ছৈয়দ আহমদ চৌধুরী, লেমশীখালী ইউপি চেয়ারম্যান আকতার হোছাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান, কৈয়ারবিল বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।

এটিএম নুরুল বশর চৌধুরী বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের আধুনিক কৃষিকাজে উৎসাহিত করতে সরকারের পক্ষ থেকে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের কৃষি প্রণোদনা দেওয়া হচ্ছে। এসব সহায়তা কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি অধিক ফলন অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসনের আওতায় কুতুবদিয়া উপজেলায় ৫০ জন কৃষকের মাঝে হাইব্রিড মরিচ বীজ, রাসায়নিক সার (ডিএপি-৫ কেজি, এমওপি-৫ কেজি), বালাইনাশক। ১২০০ কৃষকের মাঝে আমন উফশী বীজ (কৃষক প্রতি ৫ কেজি) রাসায়নিক সার ডিএপি-১০ কেজি, এমওপি-১০ কেজি)। ৫২৫ জন কৃষকের মাঝে ৫ টি করে নারিকেল চারা, জৈব সার ও খুঁটি। ৬০ কৃষকের মাঝে আম, কাঁঠাল ইত্যাদির ৫ টি করে চারা, জৈব সার ও খুঁটি। ২০ জন কৃষকের জলপাই, কতবেল ইত্যাদি ৫ টি করে চারা, জৈব সার ও খুঁটি। ১৬০ জন কৃষকের কাঠবাদাম, আমলকি ইত্যাদির ৫ টি করে চারা, জৈব সার ও খুঁটি। ২০ জন কৃষকের মাঝে লেবু ৫ টি করে চারা, জৈব সার এবং ৪৫০ জন কৃষকের মাঝে ৭ প্রকার গ্রীষ্মকালিন সবজি বীজ, রাসায়নিক সার ডিএপি-১৫ কেজি, এমওপি-১৫ কেজি) বিনামূল্যে বিতরণ করা হচ্ছে বলে তিনি জানান।

এসময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

অস্বাস্থ্যকর পরিবেশসহ বিভিন্ন অপরাধে পাঁচটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের দেড় লাখ টাকা জরিমানা

কুতুবদিয়ায় ২ হাজার ৪৮৫ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

আপডেট সময় : ০৬:৪৩:০৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬