ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশেষ অভিযানে কক্সবাজারে ৩৬ জন গ্রেপ্তার, মদ ও ইয়াবা উদ্ধার জাসদ কেন্দ্রীয় কার্যালয় থেকে কক্সবাজারের টুটুল, মাসুসহ ৫ নেতা আটক শহরের বৌদ্ধ মন্দির পরিদর্শনকালে এমপি কাজল- পবিত্র স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সদ্য সাবেক কউক চেয়ারম্যানের বড় ভাই আলাউদ্দিন রাজা মারা গেছেন কক্সবাজার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের মানবিক উদ্যোগ টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩ পেকুয়ার জাহেদ পেলেন পিপিএম পদক আসছে পুলিশের নতুন ইউনিট হাসপাতাল, হাট-বাজার, সমুদ্র সৈকত : ডেঙ্গু প্রতিরোধে তিন মাস প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পেকুয়ায় ‘ইউসুফ আলী’ হত্যাকান্ডে জড়িত তিন আসামি গ্রেফতার বিশ্ব পর্যটন দিবস : ১৩ ক্যাটাগরিতে দেওয়া হবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই সিএনজির সংঘর্ষ, নিহত ১; আহত ৮ ফ্যাসিবাদীদেরকে তথ্য দিলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী ২ বছর পর পর্দা উঠলো পর্যটন মেলার, তারকামানের হোটেলে বিশেষ ছাড় কুতুবদিয়া থানা কাবাডি দলের জার্সি উন্মোচন

উখিয়ার হারেসের সুরে মুগ্ধ নেট দুনিয়া,সরকারি পৃষ্ঠপোষকতার দাবী

‘মাগার তেরা পেয়ার নেহি ভুলে’ দক্ষিণ এশিয়ার বিখ্যাত সংগীত শিল্পী লতা মাঙ্গেশকরের গাওয়া এই গানটি গেয়ে নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন উখিয়ার কন্ঠশিল্পী মোহাম্মদ হারেস।

হারেসের বয়স চল্লিশ পেরোলেও তার কন্ঠের মায়াবী সুর মুগ্ধতা ছড়িয়েছে নেটিজেনদের মাঝে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে উখিয়ায় সাংস্কৃতিক অঙ্গনে একসময়ের পরিচিত মুখ হারেসের অসাধারণ গায়কি।

মোহাম্মদ হাসান নামে এক ফেসবুক ব্যবহারকারী গানটি শেয়ার করে নিজের পোস্টে লিখেছেন,’ আর্থিক অসচ্ছলতা ও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে একটা প্রতিভার অপমৃত্যু বোধহয় শ্রদ্ধেয় হারেস ভাইকে দেখলেই অনুমেয়। আল্লাহ্ উনাকে এক অপূর্ব কন্ঠ দান করেছেন। একজন শিল্পীর যা যা গুণ থাকা দরকার, সকল গুণ’ই উনার মাঝে বিদ্যমান, কেবল আর্থিক সচ্ছলতা ছাড়া।’

এছাড়াও উখিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সরওয়ার শাহীন হারেস প্রসঙ্গে লিখেন, ‘দুঃখের বিষয়, এমন প্রতিভা আজও প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পায়নি। হয়তো গরিব পরিবারের সন্তান বলেই বড় কোনো মঞ্চে ওঠার সুযোগ হয়নি। অথচ সুযোগ পেলে হারেচ আরও অনেক দূর যেতে পারত,এ বিশ্বাস যারা তার গান শুনেছে, তাদের সবার।’

স্থানীয় মহলের প্রত্যাশা হারেস একটু সহযোগিতা পেলে তার সৃজনশীলতায় সংগীতের মেধা কাজে লাগিয়ে উখিয়ার নাম উজ্জ্বল করতে ভূমিকা রাখবেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে কক্সবাজারে ৩৬ জন গ্রেপ্তার, মদ ও ইয়াবা উদ্ধার

উখিয়ার হারেসের সুরে মুগ্ধ নেট দুনিয়া,সরকারি পৃষ্ঠপোষকতার দাবী

আপডেট সময় : ০২:৩৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬