র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫ এর একটি আভিযানিক দল টেকনাফ থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রোজিনা বেগমকে (৩৬) গ্রেপ্তার করেছে।
শুক্রবার দিবাগত রাত ১২ টার কিছু পর টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রোজিনা বেগম ওই এলাকার আবুল মনজুরের স্ত্রী।
র্যাব জানায়, ২০২১ সালে নরসিংদী থানায় রোজিনা বেগমের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়। উক্ত মামলায় আদালত তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
রায় ঘোষণার পর থেকেই গ্রেফতার এড়াতে তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি দল নারী র্যাব সদস্যদের সহায়তায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: 





















