ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার থেকে ফেরা হলো না, লোহাগাড়ায় মিনিট্রাকের ধাক্কায় দুই যুবক নিহত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত শক্তিশালী টেকনাফকে হারিয়ে ফাইনালে রামু : ম্যান অব দ্যা ম্যাচ কৌশিক বড়ুয়া প্রতিষ্ঠা বার্ষিকী পালনে কক্সবাজার জেলা বিএনপির সভা: দিনব্যাপী কর্মসূচি পালনের প্রস্তুতি চকরিয়ায় বাসে তল্লাশি : ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি উজানটিয়া বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশে বসানো হচ্ছে জিও ব্যাগ, এলাকাজুড়ে স্বস্তি সভাপতির ‘না’,সেক্রেটারির ‘হ্যাঁ’ : মিলনায়তনে সীরাতুন্নবী (সা:) মাহফিল আয়োজন নিয়ে আইনজীবী সমিতির বিতর্ক কক্সবাজার সৈকতে স্থাপনা নির্মাণ: ডিসিসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা কক্সবাজারে জমি রেজিস্ট্রেশনে ডিসির অনুমতি বাতিলে প্রধানমন্ত্রীর কাছে এমপি শাহজাহান চৌধুরীর চিঠি উখিয়ার বরেণ্য আলেম আলিম উদ্দিন পীরের জানাযা সম্পন্ন চিরকুট পাঠালেই পুলিশ পৌঁছাবে ঠিকানায়: উখিয়ায় অপরাধ দমনে নতুন উদ্যোগ পুলিশী হেফাজতে থাকা সাবেক মেয়র আলমগীর চৌধুরী অসুস্থ : চমেকে প্রেরণ টেকনাফের বাহারছড়ায় ৫০ লিটার দেশীয় মদসহ আটক ১ পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কক্সবাজারে বিজিবি’র অভিযানে ২ জন আটক, ৭২ হাজার ইয়াবা ও ১৫ লিটার মদ উদ্ধার

কক্সবাজারে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই মাদকপাচারকারীসহ বিপুল পরিমাণ ইয়াবা এবং বাংলা মদ উদ্ধার করেছে বিজিবি।

কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) রেজুপাড়া ও গর্জনবুনিয়া বিওপি এবং রেজুখাল চেকপোস্টের টহলদল এই অভিযানগুলো পরিচালনা করে।

অভিযানে মোট ৭২ হাজার পিস বার্মিজ ইয়াবা এবং ১৫ লিটার বাংলা মদ জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

​বিজিবি জানায়, গত ২৫ জুন রাত সাড়ে নয়টার দিকে রেজুখাল চেকপোস্টের তল্লাশিদল গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টের ৫০ গজ উত্তরে ব্রিজের পাশ থেকে সন্দেহভাজন হিসেবে দুই যুবককে আটক করে। আটককৃতরা হলেন বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির বাসিন্দা মোঃ আসমত (২০) এবং টেকনাফের ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ও এফডিএমএন সদস্য আজিজুর রহমান (২০)। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের প্যান্টের ভেতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২ হাজার পিস ইয়াবা এবং মাদক পাচারে ব্যবহৃত ১টি বাটনফোন জব্দ করা হয়।

​অপর এক অভিযানে ২৬ জুন সকাল পৌনে সাতটার দিকে গর্জনবুনিয়া বিওপির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৪০ থেকে সাড়ে তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জলিয়ার গুতা এলাকায় অভিযান চালায়। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ১৫ লিটার বাংলা মদ এবং মাদক পাচারে ব্যবহৃত একটি ইজিবাইক আটক করা হয়। এর কিছুক্ষণ পর সকাল সাতটার দিকে রেজুপাড়া বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার-৪৩ থেকে আট কিলোমিটার অভ্যন্তরে হেডম্যান পাড়া আমবাগান এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় আরও ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

​কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক জানান, আটককৃত আসামি, উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য মালামালসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া মালিকবিহীন মাদকদ্রব্যের ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ :

কক্সবাজার থেকে ফেরা হলো না, লোহাগাড়ায় মিনিট্রাকের ধাক্কায় দুই যুবক নিহত

কক্সবাজারে বিজিবি’র অভিযানে ২ জন আটক, ৭২ হাজার ইয়াবা ও ১৫ লিটার মদ উদ্ধার

আপডেট সময় : ০৯:২৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬