ঢাকা ০১:০৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শখের মাছ চাষে বিষ প্রয়োগ, লাখ টাকার ক্ষতি ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু হোয়াইক্যংয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত, নারীসহ আহত ৫ আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু কক্সবাজারে বিপাকে সেই টুকু দ্য আগলি, স্কুটিতেও গুণেছেন ১৮ হাজার জরিমানা! সৌদি আরবে মৃত্যুর তিন সপ্তাহ পর দেশে এলো মনছুর আলমের মরদেহ, সকাল ১১টায় জানাজা গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন ঘিরে ইউএনওর ৮ অক্টোবরের বিজ্ঞপ্তিতে ৯ অক্টোবরের সংবাদ! কক্সবাজারের সমালোচনা হোক, অপপ্রচার নয় রামুতে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি গ্রেফতার যৌতুকের বলি চকরিয়ার গৃহবধূ মরিয়ম অপপ্রচার দিয়ে সত্যকে আড়াল করা যাবে না-কচ্ছপিয়ার বিএনপি নেতা আবছার “কথা”আর কথা বলবে না রামুতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত : নদীর তুফান দল চ্যাম্পিয়ন উপজেলা সমবায় অফিসার দিদারের ইন্ধনে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন বন্ধের পাঁয়তারা কক্সবাজারে বিশেষ অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ২৬, হেফাজতে ১০ কিশোর

কুতুবদিয়ায় জামায়াত আমীর আনোয়ারী – ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে”

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী কুতুবদিয়া উপজেলা সফর করেন। সফরকালে তিনি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে বিভিন্ন সাংগঠনিক বৈঠকে অংশগ্রহণ করেন এবং সংগঠনের সার্বিক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেন, দেশ বর্তমানে দুর্নীতি, চাঁদাবাজি, ধর্ষণ, খুনসহ নানা সামাজিক অবক্ষয়ের চ্যালেঞ্জের মুখোমুখি। এসব অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। তিনি বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় না থাকলেও দেশের গুরুত্বপূর্ণ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সংগঠনকে শক্তিশালী ও গণমুখী করতে দাওয়াতি কার্যক্রম বৃদ্ধি, সমাজসেবামূলক কাজ সম্প্রসারণ এবং মানবকল্যাণে আরও বেশি সম্পৃক্ত হতে হবে। “জামায়াত কর্মী মানেই সমাজকর্মী”— এই স্লোগানকে সামনে রেখে সকল পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীদের জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

কুতুবদিয়া উপজেলা আমীর আ স ম শাহরিয়ার চৌধুরীর সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা নূরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা দেলাওয়ার হোসাইন।

এ সময় উপজেলা কর্মপরিষদ সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারিগণ, বিভাগীয় দায়িত্বশীলবৃন্দ এবং সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, দাওয়াতি কাজ সম্প্রসারণ, সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সফর শেষে জেলা আমির দায়িত্বশীলদের উদ্দেশ্যে ঐক্য, শৃঙ্খলা ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শখের মাছ চাষে বিষ প্রয়োগ, লাখ টাকার ক্ষতি

কুতুবদিয়ায় জামায়াত আমীর আনোয়ারী – ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে”

আপডেট সময় : ০৮:১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬