ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন বাংলাদেশি তারকা সঞ্জয় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত নেতার অপপ্রচারে কক্সবাজার যুবদলের ব্যাখ্যা টেকনাফ পৌর জামায়াতের সভায় জেলা আমীর আনোয়ারী – “সীমান্ত জনপদের অধিবাসীরা আতঙ্কে দিনাতিপাত করছে “ কক্সবাজারে মানব পাচার প্রতিরোধে সমন্বয় সভা: সেবাদানকারী প্রতিষ্ঠানের সহযোগিতা জোরদারের আহ্বান ১৯৭৯ সালে রেজুখালে বৃক্ষরোপণ কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরল আলোকচিত্র নৌপরিবহন খাতের আধুনিকায়নে মাতারবাড়ী ও বে-টার্মিনাল নির্মাণে জোর পর্যটন খাতে জিডিপিতে ৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ ‘ছাত্রলীগ’ ট্যাগ দিয়ে চকরিয়ায় সাংবাদিক রাজু ও তার পরিবারকে হেনস্থা : ক্র্যাকের নিন্দা লামায় বিধবা নারীকে ধর্ষণচেষ্টা ও তার শিশু সন্তান অপহরণের চেষ্টা দি কক্সবাজার কোয়েশ্চেন : সমুদ্র, সভ্যতা এবং রাষ্ট্র’র সংকট মদের দাম বাড়ল জেনে নিন ২০২৬ বিশ্বকাপে প্রথমবার চালু হওয়া একগুচ্ছ নতুন নিয়ম মাছ চাষের আড়ালে অবৈধ বালু উত্তোলন, বিদ্যুৎস্পৃষ্টে রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু জেনে নিন ২০২৬ বিশ্বকাপে প্রথমবার চালু হওয়া একগুচ্ছ নতুন নিয়ম
নৌপরিবহন মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ৯ হাজার ৮১ কোটি টাকা

নৌপরিবহন খাতের আধুনিকায়নে মাতারবাড়ী ও বে-টার্মিনাল নির্মাণে জোর

ব্যয়-সাশ্রয়ী, নিরাপদ ও দক্ষ পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে নৌপরিবহন খাতের অবকাঠামো উন্নয়ন, বন্দর আধুনিকায়ন এবং অভ্যন্তরীণ নৌপথের সক্ষমতা বৃদ্ধিতে ব্যাপক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা পেশ করেছে সরকার। এই পরিকল্পনা বাস্তবায়নে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নৌপরিবহন মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৯ হাজার ৮১ কোটি টাকা। যার মধ্যে উন্নয়ন ব্যয় ৮ হাজার ২০৭ কোটি এবং পরিচালন ব্যয় ৮৭৪ কোটি টাকা ধরা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পেশকালে নৌপরিবহন খাতের এই অগ্রগতির চিত্র ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট বক্তৃতায় এই খাতের টেকসই উন্নয়নে অবকাঠামো ও দেশের অভ্যন্তরীণ নৌপথের উন্নয়ন কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এছাড়া বাজেট প্রস্তাবে দেশের নৌপথগুলো সচল রাখতে গুরুত্বপূর্ণ রুটগুলোতে নিয়মিত ড্রেজিং ও খনন কার্যক্রম জোরালোভাবে পরিচালনা করার প্রস্তাব করা হয়। একই সাথে ড্রেজিং কার্যক্রম সম্প্রসারণ এবং বন্দরগুলোর কনটেইনার ও কার্গো হ্যান্ডলিং দক্ষতা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়ার পরিকল্পনার কথা জানানো হয়।

দেশের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে একটি অন্যতম মাইলফলক হিসেবে ‘মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর’ বাস্তবায়নের কাজ বর্তমানে দ্রুত গতিতে এগিয়ে চলছে। এই বন্দরটি পুরোপুরি চালু হলে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য ও ট্রান্সশিপমেন্ট সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে বলে বাজেট প্রস্তাবে আশাবাদ ব্যক্ত করা হয়।

বাজেটে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে নতুন যন্ত্রপাতি সংযোজন, জেটি ব্যবস্থাপনা উন্নয়ন এবং কার্গো হ্যান্ডলিং কার্যক্রম আরও জোরদার করার প্রস্তাব দেওয়া হয়। দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামের ওপর থেকে চাপ কমাতে এবং সক্ষমতা বাড়াতে চট্টগ্রাম বে-টার্মিনাল, পতেঙ্গা কনটেইনার টার্মিনাল ও লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণের কাজ চলছে। সেসব কাজ বেগবান করার প্রস্তাব দেওয়া হয় বাজেটে।

পাশাপাশি দেশের সাধারণ মানুষের নৌ-যোগাযোগ সহজ ও আধুনিক করতে নৌবন্দর ও লঞ্চঘাটগুলোর আধুনিকায়নের কাজ অব্যাহত রাখার প্রস্তাব করা হয়।

সরকারের এসব সমন্বিত পদক্ষেপের ফলে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যে গতি সঞ্চার হবে এবং পরিবহন ব্যয় উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে বলে বাজেট বক্তৃতায় আশাবাদ ব্যক্ত করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সুত্র: দৈনিক সমকাল

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নৌপরিবহন মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ৯ হাজার ৮১ কোটি টাকা

নৌপরিবহন খাতের আধুনিকায়নে মাতারবাড়ী ও বে-টার্মিনাল নির্মাণে জোর

আপডেট সময় : ০৯:১২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬