ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশেষ অভিযানে কক্সবাজারে ৩৬ জন গ্রেপ্তার, মদ ও ইয়াবা উদ্ধার জাসদ কেন্দ্রীয় কার্যালয় থেকে কক্সবাজারের টুটুল, মাসুসহ ৫ নেতা আটক শহরের বৌদ্ধ মন্দির পরিদর্শনকালে এমপি কাজল- পবিত্র স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সদ্য সাবেক কউক চেয়ারম্যানের বড় ভাই আলাউদ্দিন রাজা মারা গেছেন কক্সবাজার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের মানবিক উদ্যোগ টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩ পেকুয়ার জাহেদ পেলেন পিপিএম পদক আসছে পুলিশের নতুন ইউনিট হাসপাতাল, হাট-বাজার, সমুদ্র সৈকত : ডেঙ্গু প্রতিরোধে তিন মাস প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পেকুয়ায় ‘ইউসুফ আলী’ হত্যাকান্ডে জড়িত তিন আসামি গ্রেফতার বিশ্ব পর্যটন দিবস : ১৩ ক্যাটাগরিতে দেওয়া হবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই সিএনজির সংঘর্ষ, নিহত ১; আহত ৮ ফ্যাসিবাদীদেরকে তথ্য দিলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী ২ বছর পর পর্দা উঠলো পর্যটন মেলার, তারকামানের হোটেলে বিশেষ ছাড় কুতুবদিয়া থানা কাবাডি দলের জার্সি উন্মোচন

‘ছাত্রলীগ’ ট্যাগ দিয়ে চকরিয়ায় সাংবাদিক রাজু ও তার পরিবারকে হেনস্থা : ক্র্যাকের নিন্দা

সংবাদ বিপক্ষে যাওয়ায় চকরিয়ার সাংবাদিক রাজু দাশ ও তাঁর পরিবারকে হেনস্থা করেছেন চকরিয়া থানার ওসি মনির হোসেন। বুধবার (১০ জুন) রাতে সাংবাদিক রাজুকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে গ্রেপ্তারের জন্য তাঁর বাসায় যায় পুলিশ। এসময় রাজুকে না পেয়ে তাঁর বাবা ও পরিবারের অন্যান্য সদস্যদের শাসানো হয়। এঘটনায় অসুস্থ হয়ে বর্তমানে রাজুর বাবা হাসপাতালে চিকিৎসাধীন।

রাজু জাতীয় দৈনিক খবরের কাগজ ও স্থানীয় দৈনিক রুপসীগ্রামে কর্মরত এবং তিনি দীর্ঘদিন সাংবাদিকতা করে আসছেন। তার সাথে এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ড কখনো কাম্য নয়। পতিত আওয়ামী লীগ আমলের এলজিইডি মন্ত্রী তাজুল ইসলামের ক্যাডার ওসি মনির হোসেন ব্যক্তিগত আক্রোশ থেকে একজন গণমাধ্যমকর্মীকে অকারণে হয়রানি করেছেন।

এঘটনায় নিন্দা জানাচ্ছে কক্সবাজার ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র‍্যাক) ।

এক বিবৃতিতে ক্র‍্যাকের সভাপতি জসিম উদ্দিন (যুগান্তর) ও সাধারণ সম্পাদক আজিম নিহাদ (চ্যানেল ২৪) জানিয়েছেন, অনতিবিলম্বে সাংবাদিক রাজু দাশের নিরাপত্তা নিশ্চিতসহ ওসি চকরিয়াকে ক্ষমা চাইতে হবে।

এছাড়াও প্রতিবাদ জানিয়েছেন – ক্র‍্যাকের সহসভাপতি- আব্দুর রহমান (দৈনিক সমকাল ও বাংলা ট্রিবিউন), যুগ্ম সাধারণ সম্পাদক- শাহেদ ফেরদৌস হিরু (সকালের সময়), দপ্তর ও প্রচার সম্পাদক- ইফতিয়াজ নুর নিশান (ঢাকা পোস্ট)
কোষাধ্যক্ষ- মুকিম হাসান (যুগান্তর)
এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক- শাহরিয়ার বাপ্পি (আজকের পত্রিকা)। নির্বাহী সদস্য– জাহেদ চৌধুরী (পূর্বকোণ), এসএম হানিফ (প্রথম আলো), আরফাতুল মজিদ (ভয়েসওয়ার্ল্ড২৪), মহিউদ্দিন মাহী (সমুদ্র কণ্ঠ)। সদস্য ইমরান হোসাইন (আগামীর সময়), তানভীর শিপু (টিটিএন), ইমরান আল মাহমুদ (কক্সবাজার বার্তা), রকিয়ত উল্লাহ (কালের কণ্ঠ), সরওয়ার সাকিব (প্যানোয়া নিউজ), শাহ জামাল (যুগান্তর) ও ফেরদৌস ওয়াহিদ (সকালের সময় ও আজকের দেশবিদেশ ) ।

কার্যকর ব্যবস্থা না নিলে ক্র‍্যাকের পক্ষ থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে বিবৃতিতে জানানো হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে কক্সবাজারে ৩৬ জন গ্রেপ্তার, মদ ও ইয়াবা উদ্ধার

‘ছাত্রলীগ’ ট্যাগ দিয়ে চকরিয়ায় সাংবাদিক রাজু ও তার পরিবারকে হেনস্থা : ক্র্যাকের নিন্দা

আপডেট সময় : ০৮:২৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬