ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এই শোক শেষ হবার নয়: সাংবাদিক আতাহার ইকবালের বিদায় বিদ্যুৎস্পৃষ্টে ডাম্পার চালকের মৃত্যু লামায় বোনের পালিয়ে বিয়ে:ভাইয়ের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা বন্যাদুর্গত কক্সবাজারসহ ৫ জেলায় তিন মাসের জন্য ক্ষুদ্রঋণের কিস্তি আদায় স্থগিত নৈতিক স্খলনের দায়ে গাজী নজরুল ইসলাম জামায়াত থেকে বহিষ্কার ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল লামায় ভাড়াবাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে ফাইনালের পর কাতারে আবারও মুখোমুখি হতে পারে স্পেন-আর্জেন্টিনা ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে আইন পাস বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের স্পেশাল মিডিয়েটর হিসাবে নিয়োগ পেলেন অ্যাডভোকেট মোঃ শাহা আলম রাজা পালংয়ের প্রয়াত জননেতা শেখ শাহাবুদ্দিনের সহধর্মিণীর মৃত্যু : জানাজা বুধবার পেকুয়ায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়লো আমজাদের ড্রাম ট্রাক জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি

কক্সবাজারে হারানো আইফোনসহ উদ্ধার করা ৫০ টি মোবাইল মালিকের কাছে হস্তান্তর

পর্যটন নগরী কক্সবাজারে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া আইফোনসহ ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেছে জেলা পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) পুলিশ সুপারের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই মোবাইলগুলো হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান ভুক্তভোগী নাগরিকদের হাতে তাদের মোবাইল ফোনগুলো তুলে দেন। বিভিন্ন সময়ে মোবাইল হারিয়ে যাওয়ার পর ভুক্তভোগী নাগরিকদের করা সাধারণ ডায়েরির সূত্র ধরে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল এবং আইসিটি শাখা কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর তারা আইফোনসহ বিভিন্ন নামী ব্র্যান্ডের সর্বমোট ৫০টি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়। হারিয়ে যাওয়া ফোন ফিরে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভুক্তভোগী মালিকগণ। জেলা পুলিশ জানিয়েছে, নাগরিকদের সেবায় তাদের এই ধরনের ইতিবাচক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

​এদিকে উদ্ধারকৃত ফোনের তালিকায় থাকা সাধারণ ডায়েরিতে প্রদত্ত মোবাইল নম্বর বর্তমানে বন্ধ থাকায় সব প্রকৃত মালিকদের সাথে জেলা পুলিশ সরাসরি যোগাযোগ করতে পারেনি। এমতাবস্থায়, উদ্ধারকৃত ফোনের প্রকৃত মালিকদের নিজেদের আইএমইআই নম্বর মিলিয়ে এবং জাতীয় পরিচয়পত্র ও ফোন ক্রয়ের রশিদসহ প্রয়োজনীয় প্রমাণ সাপেক্ষে নির্দিষ্ট ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে। সেইসাথে কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ের আইসিটি শাখার ঠিকানায় যোগাযোগ করে নিজ নিজ ফোন সংগ্রহ করার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

এই শোক শেষ হবার নয়: সাংবাদিক আতাহার ইকবালের বিদায়

কক্সবাজারে হারানো আইফোনসহ উদ্ধার করা ৫০ টি মোবাইল মালিকের কাছে হস্তান্তর

আপডেট সময় : ০৪:০০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬