ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কবি অমিত চৌধুরীর নাগরিক শোক সভা ৩১ অক্টোবর থানচিতে চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫ লামায় ১৩ ইটভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা টেকনাফে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযান: ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১ কউক’র উদ্যোগে বিশ্ব বসতি দিবস উদযাপন- কক্সবাজারের মাস্টার প্ল্যান চুড়ান্ত হচ্ছে রাখাইনে রোহিঙ্গাদের জমিতে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি বানাচ্ছে আরাকান আর্মি ভারত-ওয়েস্ট ইন্ডিজকে জরিমানা ব্যাংক-বিমা, সিগারেট ও মোবাইল ফোনসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক মানবতাবিরোধী অপরাধ : ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী আজ বিশ্ব শিক্ষক দিবস পরিকল্পিত নগরায়নে প্রতি সিটি ও জেলায় হচ্ছে মাস্টারপ্ল্যান: প্রধানমন্ত্রী তারেক রহমান চকরিয়ায় ২ ভূয়া ডাক্তার : ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা উখিয়ায় শ্মশানের দেয়াল ভাঙচুর : পুন:নির্মাণ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দূর্গাপুজা বন্ধের ঘোষণা কক্সবাজার সরকারি কলেজে মাস্টার্সে যুক্ত হচ্ছে নতুন ৫ বিষয় : ইংরেজি, ইতিহাস, পদার্থবিজ্ঞান, রসায়ন ও প্রাণিবিদ্যা

জাতীয় পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সেরা কক্সবাজারের মুশফিকা

অনলাইন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে বিজয়ী হয়ে কক্সবাজারের জন্য গৌরব বয়ে এনেছে মুশফিকা রশিদ তাফসী। ‘Online Art Competition 2026’-এর স্কুল ক্যাটাগরিতে অংশ নিয়ে জাতীয় পর্যায়ের সেরা বিজয়ীদের তালিকায় স্থান করে নিয়েছে সে।

Art Bangladesh আয়োজিত এই প্রতিযোগিতায় উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন ধাপ সফলভাবে অতিক্রম করার পর জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করে মুশফিকা। তার সৃজনশীলতা, নান্দনিক চিন্তাভাবনা এবং শৈল্পিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাকে National Level Winner Certificate প্রদান করা হয়।

কক্সবাজার জেলার সন্তান মুশফিকা রশিদ তাফসী শহীদ লেফট্যানেন্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী। তার বাবা মো. মামুনুর রশিদ এবং মা তানিয়া সাবরিনা। পড়াশোনার পাশাপাশি চিত্রাঙ্কনেও সে নিয়মিত নিজের প্রতিভার পরিচয় দিয়ে আসছে।

সম্প্রতি আয়োজিত জাতীয় পর্যায়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুশফিকার হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এ সময় আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধি, আমন্ত্রিত অতিথি এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতাটি Art Bangladesh-এর উদ্যোগে এবং Talent Sports Limited-এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

মুশফিকার এই অর্জনে তার পরিবার, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীরা আনন্দ প্রকাশ করেছেন। কক্সবাজারের এই শিক্ষার্থীর সাফল্য জেলার শিশু-কিশোরদের সৃজনশীল কাজে আরও বেশি আগ্রহী হতে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কবি অমিত চৌধুরীর নাগরিক শোক সভা ৩১ অক্টোবর

জাতীয় পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সেরা কক্সবাজারের মুশফিকা

আপডেট সময় : ০৯:০২:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬