ঢাকা ০১:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাপ্রধান পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ বৃষ্টি কমায় বাড়ছে গরম; আজ কমতে পারে তাপমাত্রা টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারকালে উদ্ধার ২০ ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ: সাবেক মেয়র আ জ ম নাছিরের বিরুদ্ধে দুদকের মামলা টাকা ও অলংকার নিয়ে উধাও আয়েশা! সন্ধান চায় ভুক্তভোগী পরিবার লোহাগাড়ায় পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু গোলকিপার সাঈদীর ওপর হামলা: হোয়ানকের চেয়ারম্যান ও তার পুত্রের নামে এজাহার দায়েরের প্রতিবাদে মানববন্ধন সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫ টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ১৫ জন উদ্ধার ভারুয়াখালী ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির ১৮১ সদস্যের কমিটি অনুমোদন ঈদগাঁওয়ে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত নাফ নদীতে আরাকান আর্মির গুলিতে জেলে আহত উখিয়া সীমান্তে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২ কক্সবাজারে গৃহকর্ত্রীকে চেতনাশক খাইয়ে স্বর্ণালঙ্কার ও মোবাইল চুরি : মালামালসহ গৃহকর্মী গ্রেপ্তার

আদালত প্রাঙ্গণে গোলাগুলির ঘটনায় উদ্বেগ জেলা আইনজীবী সমিতির,পৃথক তদন্ত কমিটি গঠনের দাবি

সংবাদ বিজ্ঞপ্তি :

কক্সবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণে গত ২৪ মে সংঘটিত গোলাগুলির ঘটনাকে কেন্দ্র করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি। একইসঙ্গে ঘটনাটির সুষ্ঠু তদন্তে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন ও বিচার বিভাগের পৃথক তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে সংগঠনটি।

আইনজীবী সমিতির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, জেলা জজ আদালত, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়সহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার মাঝখানে এ ধরনের ঘটনা কক্সবাজারের ইতিহাসে নজিরবিহীন। প্রতিদিন এসব এলাকায় বিচারক, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী ও হাজারো বিচারপ্রার্থীর উপস্থিতি থাকে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ঘটনার পর এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী কিংবা সংশ্লিষ্ট কোনো সংস্থা আইনজীবী সমিতির মতামত নেয়নি। ফলে পুরো বিষয়টি নিয়ে সমিতি অন্ধকারে রয়েছে।

এছাড়া মামলার এজাহার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজের মধ্যে অসংগতি রয়েছে বলেও দাবি করা হয়। আদালতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত থাকার পরও আটক ব্যক্তিকে আদালত পুলিশের কাছে হস্তান্তর না করে থানায় নেওয়ার ঘটনায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করে সমিতি।

জেলা আইনজীবী সমিতি মনে করে, আদালত প্রাঙ্গণের মতো স্পর্শকাতর এলাকায় সংঘটিত এ ঘটনা দেশকে অস্থিতিশীল করা কিংবা সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার কোনো চেষ্টা কিনা, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।
বিবৃতিতে আদালত এলাকায় বিচারক, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী ও বিচারপ্রার্থীদের নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাপ্রধান

আদালত প্রাঙ্গণে গোলাগুলির ঘটনায় উদ্বেগ জেলা আইনজীবী সমিতির,পৃথক তদন্ত কমিটি গঠনের দাবি

আপডেট সময় : ০৬:৪৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬