ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদগাঁওয়ে প্রাইভেটকারে ৭৬ কেজি গাঁজা, একাধিক মামলার আসামিসহ আটক ২ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস বাংলাদেশে স্থিতিশীলতা ফিরছে, বিনিয়োগে উৎসাহ দিচ্ছে যুক্তরাষ্ট্র মায়ের দুধেই শিশুর সুরক্ষা, আজ থেকে শুরু বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ১৫০ বছর পর লাইব্রেরিতে বই ফেরত, জরিমানা ১৯ লাখ  মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২৩ সাড়ে ৬ বছরে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ হাজার ৩৮৪ জন Scars Still Fresh, Yet Flood Victims in Chakaria Strive to Rebuild Their Lives এখনো মুছেনি ক্ষত, তবুও ঘুরে দাঁড়ানোর চেষ্টায় চকরিয়ার বন্যা দুর্গতরা রোহিঙ্গা সংকটে নতুন উদ্বেগ: মালয়েশিয়ার নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থাগুলোর যৌথ বিবৃতি কেরানীগঞ্জে ইয়াবা তৈরির ‘কারখানা’, ঢাকাসহ আশপাশে চলত সরবরাহ লোহাগাড়ায় মন্দির সংলগ্ন পুকুর থেকে তবলা বাদক অরুণ জলদাশের মরদেহ উদ্ধার টেকনাফে রাখাইন থেকে আসা রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ নতুন দায়িত্বে ৩ মন্ত্রী ‘You have your home! We miss our home!’: মার্কিন বিশেষ দূতের সামনে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের আকুতি

এবার উখিয়া সীমান্তে মাইনে উড়ে গেল রোহিঙ্গা যুবকের গোড়ালি

উখিয়া সীমান্তের বিপরীতে মিয়ানমারের রাখাইন এলাকায় স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবকের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উখিয়ার এমএসএফ (মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্ত সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

আহত রোহিঙ্গা যুবকের নাম মোহাম্মদ সালমান (২৭)। তিনি উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি/৯ ব্লকের বাসিন্দা। তার পিতার নাম মোহাম্মদ নিজামত আলী এবং মায়ের নাম নুর মারিজান।

খোঁজ নিয়ে জানা গেছে, ৬৪ বিজিবির অধীন বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিআরএম-২১ পিলার থেকে আনুমানিক ৫৫০ গজ উত্তর-দক্ষিণ দিকে এবং বালুখালী বিওপি থেকে প্রায় এক কিলোমিটার পূর্বে কাটাপাহাড় পোস্ট সংলগ্ন সীমান্ত এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলটি শুন্যরেখা থেকে প্রায় ২৫০ গজ মিয়ানমারের অভ্যন্তরে।

ক্যাম্পের বাসিন্দা আহমদ উল্লাহ জানান, সোমবার সকালে সালমান সীমান্তের ওপারে গেলে হঠাৎ স্থলমাইনের বিস্ফোরণ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন এবং তার পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে অন্য রোহিঙ্গাদের সহায়তায় তাকে উদ্ধার করে কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে নেওয়া হয়।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেছেন, “অনেক রোহিঙ্গা বিভিন্ন সময় মাদক আনতে সীমান্ত অতিক্রম করে বলে অভিযোগ রয়েছে। অবৈধ কার্যক্রম ছাড়া তাদের মিয়ানমারে যাওয়ার তেমন কারণ থাকে না।”

তবে আহত সালমান কী কারণে মিয়ানমারের অভ্যন্তরে গিয়েছিলেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমানের দাবি, “মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক আহত হওয়ার বিষয়ে থানায় এখনো কেউ আনুষ্ঠানিকভাবে জানায়নি।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঈদগাঁওয়ে প্রাইভেটকারে ৭৬ কেজি গাঁজা, একাধিক মামলার আসামিসহ আটক ২

এবার উখিয়া সীমান্তে মাইনে উড়ে গেল রোহিঙ্গা যুবকের গোড়ালি

আপডেট সময় : ০৫:০৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬