ঢাকা ০১:০৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শখের মাছ চাষে বিষ প্রয়োগ, লাখ টাকার ক্ষতি ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু হোয়াইক্যংয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত, নারীসহ আহত ৫ আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু কক্সবাজারে বিপাকে সেই টুকু দ্য আগলি, স্কুটিতেও গুণেছেন ১৮ হাজার জরিমানা! সৌদি আরবে মৃত্যুর তিন সপ্তাহ পর দেশে এলো মনছুর আলমের মরদেহ, সকাল ১১টায় জানাজা গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন ঘিরে ইউএনওর ৮ অক্টোবরের বিজ্ঞপ্তিতে ৯ অক্টোবরের সংবাদ! কক্সবাজারের সমালোচনা হোক, অপপ্রচার নয় রামুতে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি গ্রেফতার যৌতুকের বলি চকরিয়ার গৃহবধূ মরিয়ম অপপ্রচার দিয়ে সত্যকে আড়াল করা যাবে না-কচ্ছপিয়ার বিএনপি নেতা আবছার “কথা”আর কথা বলবে না রামুতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত : নদীর তুফান দল চ্যাম্পিয়ন উপজেলা সমবায় অফিসার দিদারের ইন্ধনে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন বন্ধের পাঁয়তারা কক্সবাজারে বিশেষ অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ২৬, হেফাজতে ১০ কিশোর

কুতুবদিয়া ৩দিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

  • আবুল কাশেম:
  • আপডেট সময় : ০৯:৩০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • 513

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় কক্সবাজারের কুতুবদিয়ায় শুরু হয়েছে ৩দিন ব্যাপী ভূমি সেবা মেলা।

মঙ্গলবার সকালে ঢাকায় ভূমি ভবন থেকে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ভূমি সেবা মেলা উপলক্ষে অফিসার্স ক্লাব মাঠ থেকে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সাকিব উল আলমের নেতৃত্ব বর্ণাঢ্য ‌র‍্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ভূমি অফিস মাঠে এসে শেষ হয়।

র‍্যালী পরবর্তী উপজেলা ভূমি কার্যালয়ের উদ্যোগে ভূমি সেবা মেলা উপলক্ষে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সাকিব উল আলমের সভাপতিত্বে জনসচেতনতা মূলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান।

তথ্য আপা কর্মকর্তা তায়েবা তানজিমার সঞ্চালনায় সভায় উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস, উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ সালাম কুতুবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ইকবাল হাসান ও উত্তর ধূরুং ইউপি চেয়ারম্যান আবদুল হালিম সিকদার বক্তব্য রাখেন।

বক্তারা বলে, ১৯ মে থেকে ২১মে তিন দিন ভূমি অফিস মাঠে ভূমি মেলার স্টলে ভূমি সংক্রান্ত সকল সহযোগিতা পাওয়া যাবে। কুতুবদিয়া বাসীকে ভূমি সেবা মেলায় এসে সকল সুযোগ-সুবিধা নেওয়ার আহবান জানান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শখের মাছ চাষে বিষ প্রয়োগ, লাখ টাকার ক্ষতি

কুতুবদিয়া ৩দিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

আপডেট সময় : ০৯:৩০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬