ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস: গুরুত্ব পাচ্ছে জীবনমুখী শিক্ষা সীমান্ত দিয়ে প্রবেশের সময় দেড় লাখ ইয়াবাসহ আটক ১ টেকনাফের নাইট্যংপাড়ার জাহেদ আলমকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ স্ত্রীর সৈকতে রাস্তা নির্মান বন্ধে হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানাল জাতিসংঘের স্পেশাল র‍্যাপোটিয়ার মহেশখালীর হোয়ানকে ছুরিকাঘাতে গৃহবধুকে হত্যা শ্রীলঙ্কার জাতীয় ও উন্মুক্ত সার্ফিং চ্যাম্পিয়নশিপে কক্সবাজারের তিন সার্ফার ছিনতাইয়ের অভিযোগে আটক আরো ৫ : ২ দিনে আটক ১৯ জন চকরিয়ায় ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু ভারুয়াখালীকে কক্সবাজার সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে আবেদন মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ রামু প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে ইউএনও জিল্লুর- পর্যটন সম্ভাবনাকে তুলে ধরুন কিংবদন্তী অধ্যক্ষ স আ ম শামসুল হুদা চৌধুরী’র ৩৩ তম মৃত্যুবার্ষিকী হাজী পাড়ায় ৩৫ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার : স্বামী-স্ত্রীসহ আটক ৩, মামলা দায়ের নোংরা পরিবেশে ফুচকা তৈরী : লার পাড়ার মায়ের দোয়া কারখানায় জরিমানা পেকুয়ায় ভুলবশত ইদুঁর মারার ঔষুধ খেয়ে নারীর মৃত্যু

৯ বছরের শিশুকে ধর্ষণ: দুই মাস পর আটক প্রধান আসামি

কক্সবাজারের টেকনাফে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের চাঞ্চল্যকর মামলার প্রধান পলাতক আসামি মো. নবী হোছনকে (৫২) চট্টগ্রাম মহানগরীর থেকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। দীর্ঘ দুই মাস আত্মগোপনে থাকার পর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

মঙ্গলবার (১৯ মে) র‌্যাব-১৫ কক্সবাজারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার হওয়া নবী হোছন টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইটেং পাড়া (আহমদ ঘোনা) এলাকার মৃত মতলবের ছেলে।

সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক জানিয়েছেন, গত ১৮ মে বিকেল ৪টার দিকে র‌্যাব-১৫ এর সিপিসি-১ (টেকনাফ) এবং র‌্যাব-৭ এর সিপিএসসি (চট্টগ্রাম) এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন ফিরিঙ্গি বাজার ব্রীজঘাট এলাকায় অভিযান চালায়। অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামি নবী হোছনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানিয়েছেন, গত ১৭ মার্চ ৯ বছরের শিশুকে ধর্ষণেন অভিযোগে টেকনাফ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই তিনি দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন এবং গ্রেপ্তার এড়াতে স্থান পরিবর্তন করে আসছিলেন।

র‌্যাবের দাবি, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

আ. ম. ফারুক নিশ্চিত করেছেন, আটক আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস: গুরুত্ব পাচ্ছে জীবনমুখী শিক্ষা

৯ বছরের শিশুকে ধর্ষণ: দুই মাস পর আটক প্রধান আসামি

আপডেট সময় : ০৫:৩০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬