ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাতারবাড়িতে সরকারি জায়গা দখলে মেতেছে প্রভাবশালী সিন্ডিকেট উখিয়ায় গানবাজনার অভিযোগে বিয়ে বাড়িতে হামলা : আহত ১০, বিয়ে পন্ড প্যানোয়া নিউজের ব্যবস্থাপনা সম্পাদক সাংবাদিক ইমরান হোসাইন এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার কক্সবাজারে ডাব ৬শটাকা! ‘টুকু দ্য আগলি’ বললেন ‘এভাবে চললে বিদেশি পর্যটক আসবে না’ বিশ্বভ্রমণের স্বপ্ন ভেঙে দিল নৌকাডুবি, সন্তান হারিয়ে দেশে ফিরছে নিউজিল্যান্ডের সেই পরিবার দাউদকান্দিতে বিদেশি পিস্তল, গুলি ও ৩৬ হাজার ইয়াবাসহ টেকনাফের চালক গ্রেপ্তার এবার শীত দেরিতে, কমবে তীব্রতা আজ বিশ্ব ডাক দিবস  বিশ্ব ডিম দিবস আজ বান্ধবীর সাথে কক্সবাজার ভ্রমণ, ফেরার পথে নিখোঁজ স্কুলছাত্রী তাজমিনের লাশ মিলল ধানক্ষেতে কক্সবাজারে রিমন হত্যা মামলার প্রধান আসামি রায়হান গ্রেফতার কক্সবাজারে বাস্তুচ্যুত পরিস্থিতিতে সংঘাত-সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন ৬ বছর পর নিষিদ্ধ অবস্থায় কক্সবাজার জেলা ছাত্রলীগের ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি লোহাগাড়ায় পুকুরে গোসলে নেমে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

রোহিঙ্গা যুবককে কুপিয়ে টাকা ছিনতাই

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রবাসী ভাইয়ের পাঠানো টাকা তুলে ফেরার পথে এক রোহিঙ্গা যুবককে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন ওই যুবক। শনিবার (১৭ মে) রাত ১০টার দিকে ক্যাম্প-১০ ও ক্যাম্প-১৮ এর মধ্যবর্তী সড়কে এ ঘটনা ঘটে।

আহত রোহিঙ্গার যুবকের নাম জাহিদ হোসেন (৩৫)। তিনি ক্যাম্প-১৮ এর কে/০৯ ব্লকের বাসিন্দা। তার পিতার নাম আবুল কাইয়ুম।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে মো. আসাদুজ্জামান জানিয়েছেন, জাহিদ হোসেন বালুখালী বাজার থেকে টাকা তুলে নিজের ক্যাম্পে ফিরছিলেন। পথে ক্যাম্প-১০ এর এইচ/৩৭ ব্লক এবং ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-১৮ এর কে/০৯ ব্লকের মধ্যবর্তী সড়কে পৌঁছালে অজ্ঞাতনামা কয়েকজন সন্ত্রাসী তাকে ঘিরে ফেলে। একপর্যায়ে সন্ত্রাসীরা তার কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। জাহিদ বাধা দিলে ছিনতাইকারীরা ধারালো চাকু দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

তার চিৎকার শুনে আশপাশের রোহিঙ্গারা ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ক্যাম্প-১০ এর এইচ/৩৭ ব্লকের দিকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহত জাহিদকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

জাহিদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, মালয়েশিয়া প্রবাসী ভাইয়ের পাঠানো টাকা আনতে সে বালুখালী বাজারে গিয়েছিলেন। টাকা নিয়ে ফেরার পথেই তিনি ছিনতাইকারীদের হামলার শিকার হন।

ঘটনার পর ক্যাম্পজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সেখানকার রোহিঙ্গা বাসিন্দারা বলছেন, সন্ধ্যার পর ক্যাম্পের বিভিন্ন সড়কে ছিনতাই, অস্ত্রের মহড়া ও সন্ত্রাসী তৎপরতা বেড়ে যাওয়ায় চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেছেন, ‘‘ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।’’

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা যুবককে কুপিয়ে টাকা ছিনতাই

আপডেট সময় : ১২:২১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬