ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লবণের পরিচয় সংকট: কৃষকের ঘামের ফসল, নাকি শুধু শিল্পের কাঁচামাল? ঐক্যবদ্ধ টেকনাফ গড়ার অঙ্গীকার: এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত কক্সবাজার জেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপে চ্যাম্পিয়ন পেকুয়ার রাজাখালী  ফারুক – উখিয়া উপজেলা ছাত্রদলের নতুন নেতৃত্বে এগিয়ে যে নাম চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তার হ্নীলার ইসমাইল ‘মানিলন্ডারিং-মানবপাচার চক্রের’ রোহিঙ্গা সদস্য আটক সোহেল সরওয়ার কাজল অসুস্থ: দোয়া কামনা পরিবারের টেকনাফে সরকারি কাজে বাধা ও কর্মকর্তা লাঞ্ছিত করার মামলার প্রধান আসামি গ্রেফতার শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব উৎসব উদযাপন কমিটি গঠিত র‌্যাবের জালে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি টেকনাফ ও উখিয়ায় পৃথক অভিযানে ৭২ হাজার ইয়াবাসহ আটক ২ ”খেলাঘরের “ ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন রামুর দরিয়া খেলাঘর আসরের হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪ ফারাক্কা বাঁধ পরীক্ষামূলক চালুর অনুমতি দিয়েছিল আ. লীগ সরকার, যা এখন মরণফাঁদ : মির্জা ফখরুল জ্বালানি সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা সই

কক্সবাজার জেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপে চ্যাম্পিয়ন পেকুয়ার রাজাখালী 

কক্সবাজার জেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বালিকা গ্রুপে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে টাইব্রেকারে জয় তুলে নিয়ে জেলার সেরা হওয়ার কৃতিত্ব দেখায় পেকুয়ার এই শিক্ষা প্রতিষ্ঠানটি।

শুক্রবার (১৫ মে) দুপুর ৩টায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মিজ্জির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। নির্ধারিত সময়ে উভয় দল গোলশূন্য ড্র করলে ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। টাইব্রেকারে পেকুয়ার রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-২ গোলে মহেশখালীর মিজ্জির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আ: মান্নান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাসনীম জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহীন মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রাথমিক পর্যায়ে খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়াচর্চা শিশুদের আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ ও শৃঙ্খলাবোধ গড়ে তোলে। তিনি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার পরিবেশ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

টুর্নামেন্ট শেষে ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতিও অর্জন করে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়রা। সেরা গোলদাতা মনোনীত হন সানজিয়া সোলতানা নুরী। সেরা খেলোয়াড় ও গোলরক্ষকের পুরস্কার পান ফাতেমা জন্নাত তামান্না। এছাড়া সেরা খুদে খেলোয়াড় মনোনীত হন আতিকা সোলতানা এনি। দলের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন মুহাম্মদ আব্বাস উদ্দিন আজাদ।

জেলা পর্যায়ে শিরোপা জয়ের মাধ্যমে রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লবণের পরিচয় সংকট: কৃষকের ঘামের ফসল, নাকি শুধু শিল্পের কাঁচামাল?

কক্সবাজার জেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপে চ্যাম্পিয়ন পেকুয়ার রাজাখালী 

আপডেট সময় : ১০:৫০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬