ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামু সহিংসতার ১৪ বছর: বিচারের দীর্ঘসূত্রতায় বাড়ছে হতাশা রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে

পেকুয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

পেকুয়ায় টিউবওয়েল থেকে পানি নেওয়ার পর ভরা কলসিতে হাত দেওয়াকে কেন্দ্র করে ইউসুফ আলী ওরফে মুন্সী মিয়া (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের খুইন্নাভিড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত ইউসুফ আলী ওই এলাকার কাদের বখ্শের ছেলে।

নিহতের স্ত্রী ছেনোয়ারা বেগমের অভিযোগ, তাঁর পুত্রবধূ কলি আক্তার পাহাড়ের নিচের একটি টিউবওয়েল থেকে পানি আনতে গেলে প্রতিবেশী নুরুল কাদেরের মেয়ে ফাহিম পানি নিতে বাধা দেন। বিষয়টি জানতে পেরে ইউসুফ আলী ঘটনাস্থলে গেলে নুরুল কাদের, তাঁর ছেলে আকাশসহ পরিবারের কয়েকজন সদস্য তাঁর ওপর হামলা চালান। এতে তিনি আহত হন।

ছেনোয়ারা বেগমের দাবি, স্থানীয়রা প্রথম দফার ঘটনা মীমাংসার উদ্যোগ নিলে তাঁর স্বামী তাতে রাজি হন। পরে চিকিৎসার জন্য খুনিয়াভিটা স্টেশনের দিকে যাওয়ার সময় মোস্তাকের বাড়ির সামনে কাদের গং আবারও তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁকে মাটিতে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইউসুফ আলীকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তাঁর মৃত্যু হয়।

টইটং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিন বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত জঘন্য। একজন নিরীহ মানুষের মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, টিউবওয়েল থেকে পানি নেওয়ার পর একটি ভরা কলসিতে হাত দেওয়াকে কেন্দ্র করে ইউসুফ আলীর সঙ্গে প্রতিপক্ষের লোকজনের বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে তাঁকে মারধর করা হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তাঁর মৃত্যু হয়।

ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ চমেক হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রামু সহিংসতার ১৪ বছর: বিচারের দীর্ঘসূত্রতায় বাড়ছে হতাশা

পেকুয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট সময় : ০৪:৪০:২১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬