ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনা আরও কার্যকর ও মানবিক করার নির্দেশনা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নবি হোসেনের ছোট ভাই নিহত  উখিয়ার চিত্রশিল্পী ও খেলাঘরিয়ান ফরিদ আহম্মদ চৌধুরীর সপ্তম মৃত্যু বার্ষিকী আজ টেকনাফে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার মহেশখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পরিবারের দাবি আত্মহত্যা বাঁকখালী নদীর পানি পৌঁছাচ্ছে ঘরে ঘরে সড়ক দুর্ঘটনার আড়ালে নৃশংসতা: চকরিয়ায় ছয় ভাই হত্যার রহস্য উদঘাটন আমাদের অর্থনীতিকে আরও বিনিয়োগবান্ধব করে তুলতে হবে : বাণিজ্যমন্ত্রী লাবনী পয়েন্টে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার বাবরি মসজিদ বানাতে যাওয়া সেই হুমায়ুন কবির জিতলেন দুই আসনে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আর বহাল নেই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে এআরও নেতা হালিম নিহত উখিয়ায় টমটম থেকে ৪০ হাজার ইয়াবা ছিনতাই, গা-ঢাকা দুই কারবারির রামুতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ আটক ৭ কক্সবাজার সদর থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ১২ পলাতক আসামি গ্রেফতার

টেকনাফে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

র‍্যাব জানায়, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ রফিক (৩৬) নামের ওই আসামিকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত মোঃ হোছনের ছেলে।

র‍্যাব-১৫ এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত এক আসামি শাহপরীর দ্বীপ এলাকায় অবস্থান করছে। এর প্রেক্ষিতে বুধবার (০৬ মে) দুপুর দেড়টার একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত রফিকের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় ২০১২ সালের একটি মাদক মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। তবে রায় ঘোষণার পর থেকেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের এ ধরনের তৎপরতা আরও জোরদার করা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনা আরও কার্যকর ও মানবিক করার নির্দেশনা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের

টেকনাফে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৪:২৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬