ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে? হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ১ লাখ ৬ হাজার ইয়াবা উদ্ধার, আটক চালক মৃত্যুকে ভয় পাই না, আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম উপকূল অতিক্রম করে দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সংকেত বহাল ‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো রুবিনা আক্তারের জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কক্সবাজার জেলার আহবায়ক কমিটি: স্বপন আহবায়ক, বাবু সদস্য সচিব ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর হাইকোর্টের আদেশ: পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আগের সভাপতি বহাল প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা চট্টগ্রাম রেঞ্জে সর্বোচ্চ মাদক উদ্ধার ও সাহসিকতার জন্য সম্মাননা পেলেন সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী স্বপ্নের পথে, বিজয়ের সাথে’— ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ মাতারবাড়ি থেকে অনলাইন জুয়ার দুই এজেন্ট কে আটক করেছে পুলিশ ৩ টি পুলিশ ফাঁড়ি হবে টেকনাফের বাহারছড়ায় : প্রস্তাবিত কচ্ছপিয়ায় পুলিশ ফাঁড়ির জমি নির্ধারন কলাতলীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল আপন দুই বোনসহ ৩ জনের

বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, চালক আটক

কক্সবাজার সদরের খুরুশকুলে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় মো. আমিন (৪৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খুরুশকুল নতুন ব্রিজ গোলচত্বর সংলগ্ন মনুপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমিন খুরুশকুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মনুপাড়ার বাসিন্দা ওমর হামজার ছেলে। তিনি চার সন্তানের জনক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে সড়ক পার হওয়ার সময় একটি বেপরোয়া গতির মোটরসাইকেল এসে আমিনকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাইপো মো. শহিদুল ইসলাম বলেন, “হঠাৎ করেই দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে আমার চাচাকে ধাক্কা দেয়। আমরা দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক মো. ফারুক নামের এক যুবককে হেফাজতে নেওয়া হয়েছে। তার বাড়ি খুরুশকুলের ডেইলপাড়া এলাকায়। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে নিহতের স্বজনরা অভিযোগ করেন, খুরুশকুল নতুন ব্রিজ সংলগ্ন সড়কে প্রায়ই বেপরোয়া গতিতে মোটরসাইকেল চলাচল করে। প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটলেও এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয় না।

খবর পেয়ে খুরুশকুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নাছির উদ্দিন কক্সবাজার সদর হাসপাতালে গিয়ে শোকাহত পরিবারের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, “এই সড়কে মোটরসাইকেল চালকেরা প্রতিনিয়ত বেপরোয়া গতিতে যানবাহন চালাচ্ছেন। বিষয়টি নিয়ে বারবার বলা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এমন মর্মান্তিক ঘটনা ঘটছে। ভবিষ্যতে আরও প্রাণহানি এড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।”

স্থানীয়দের দাবি, দুর্ঘটনাপ্রবণ এই সড়কে স্পিড ব্রেকার স্থাপন, নিয়মিত ট্রাফিক নজরদারি এবং বেপরোয়া চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া না হলে এমন দুর্ঘটনা থামানো কঠিন হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?

বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, চালক আটক

আপডেট সময় : ১০:৫৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬