ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে এসএসসির চেয়ে দাখিল-ভোকেশনালে পাসের হার বেশি কক্সবাজারে ডাবল মার্ডারের আসামি সাদ্দাম গ্রেপ্তার কক্সবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত উদ্বোধনের অপেক্ষায় পেকুয়ার নোয়াখালী সেতু, স্বস্তিতে কয়েক হাজার মানুষ রামুতে মায়ের হাতে ২ মাসের শিশু জবাই : মা আটক আলোচিত শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হাইকোর্টে আপিল শুনানি শুরু হাসিনার প্রত্যর্পণ প্রশ্নের সমাধান ছাড়া ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের উদ্যোগ গ্রহণযোগ্য নয়: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস সোনার ভরি ২ লাখ ৩৫ হাজার টাকা ছাড়াল আগামী ১২ আগস্ট বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব সমুদ্র শহরের ‘চন্দন ডাক্তার’কে হারানোর এক বছর, আজ প্রথম মৃত্যুবার্ষিকী এসএসসিতে কক্সবাজার জেলায় প্রথম নাবিহা নওরিন কক্সবাজারে এসএসসির ফলে ছেলেদের পেছনে ফেলে মেয়েরা এগিয়ে বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে থেকে গোল্ডেন A+ পেল সাদিয়া আফরিন কনক ‎এসএসসি পরীক্ষায় রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের সাফল্য: শতভাগ পাস, ৮ জন জিপিএ-৫ ‎

টেকনাফে যৌথবাহিনীর চিরুনি অভিযান: অপহরণ চক্র ও পাহাড়ে সন্ত্রাস দমনে তৎপরতা জোরদার

টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শিলখালী এলাকায় অপহরণ চক্র ও পাহাড়ি সন্ত্রাসীদের দমনে যৌথবাহিনীর উদ্যোগে একটি চিরুনি অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টেকনাফ থানাধীন শিলখালী এলাকার পাহাড়ি অঞ্চলে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানের মূল লক্ষ্য ছিল পাহাড়ি সন্ত্রাসীদের নির্মূল করা এবং সাম্প্রতিক সহিংস ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা।

অভিযানে নেতৃত্ব দেন উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান। তাঁর সঙ্গে অংশগ্রহণ করেন বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কৌশিক, বিজিবির সিনিয়র ওয়ারেন্ট অফিসার জাহিদ, এবং র‍্যাবের ডিএডি। নৌবাহিনী, র‍্যাব,বিজিবি ও পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেয়।

যৌথবাহিনী মঙ্গলবার শিলখালী পাহাড়ে সংঘটিত চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশপাশের এলাকায় তল্লাশি অভিযান চালায়।

এ সময় ভিকটিমদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন টিমের সদস্যরা।

পাশাপাশি স্থানীয় সূত্র থেকেও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে, যা তদন্ত কার্যক্রমে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা জানান।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেপ্তার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে এসএসসির চেয়ে দাখিল-ভোকেশনালে পাসের হার বেশি

টেকনাফে যৌথবাহিনীর চিরুনি অভিযান: অপহরণ চক্র ও পাহাড়ে সন্ত্রাস দমনে তৎপরতা জোরদার

আপডেট সময় : ০৮:০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬